বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর শুরুতেই কোথাও না কোথাও ঘুরতে সবাই ঘুরতে যাচ্ছে। এবার এই মুহূর্তে আপনি যদি দুদিনের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে যেতে পারেন পুরুলিয়া (Purulia)। যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
ছোট ছুটিতে পুরুলিয়ার অজানা গ্রামে বেড়ানোর প্ল্যান করুন (Purulia)
ঝালদার কাছে স্বল্প পরিচিত এই জায়গাটি নিজগুণেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সীমানায় জাজাহাতুর অবস্থান। ছোট ছোট পাহাড় ঘিরে রেখেছে চারপাশ। শীতের পরিবেশ অত্যন্ত মনোরম। এছাড়াও জাজাহাতুকে ঘিরে রয়েছে ছোটবড় পাহাড়। কোনও এক সকালে কিংবা পড়ন্ত বিকেলে তেমন একটি পাহাড়ে কিছুটা অন্তত উঠলেও আশপাশের দৃশ্য দারুণ দেখাবে (Purulia)।

আরও পড়ুন: আরও বাড়ল সোনার দাম! কোথায় গিয়ে থামবে? জানুন ১০ গ্ৰামের লেটেস্ট রেট কত?
আর আপনার সঙ্গে যদি কচিকাঁচা থাকলে ছোটখাট একটা ট্রেক করে ফেলতে পারেন। বন্ধুবান্ধব থাকলে আড্ডা জমতে পারে সেখানেই। রাস্তার দু’পাশের ঘন অরণ্যও চোখকে প্রশান্তি দেবে। জাজাহাতু থেকে ঘুরে নিতে পারেন নরহরা জলাধার।
কী ভাবে যাবেন?
আপনি যদি ট্রেনে যান নামতে হবে মুরী জংশনে। হাওড়া থেকে রাতের ট্রেন ধরলে ভোর চারটে নাগাদ পৌঁছবেন মুরী জংশন। মুরী জংশন অথবা ঝালদা থেকে অটো বা গাড়িতে জাজাহাতু আসা যায়। সেখান থেকে মুরীর থেকে দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। অথবা আপনারা সড়ক পথে যেতে পারেন।
কোথায় থাকবেন?
ঝালদা শহর জনবহুল। সেখানে থাকার জায়গা আছে। তবে শহরের ভিড় এড়াতে চাইলে জাজাহাতুতে থাকতে পারেন। সেখানে একটি বেসরকারি ইকো রিসর্ট আছে (Purulia)।













