আরও বাড়ল সোনার দাম! কোথায় গিয়ে থামবে? জানুন ১০ গ্ৰামের লেটেস্ট রেট কত?

Published on:

Published on:

Gold Price fall during wedding season know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে বাড়ল সোনার দাম (Gold Price)। যার ফলে মাথায় হাত পড়ল মধ্যবিত্তের। তার উপর সামনেই আসছে বিয়ের মাস। এই সময় বহু মানুষ গহনা কেনার পরিকল্পনা করেন। এই মুহূর্তে যদি আপনি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।

শনিবার বাজারে সোনর দর কত জানুন? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জানুন আজকের রেট (Gold Price)।

 Gold Price has increased sharply again know todays rate

আরও পড়ুন: মুচমুচে এক কামড়েই মন বদলে দেবে! এবারের শীতে বানিয়ে ফেলুন ‘চন্দ্রকান্তি পিঠে’, রেসিপি রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৫৪৫ টাকা (-৩৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৪৫০ টাকা (-৩৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৫০ টাকা (-৪০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৫০০ টাকা (-৪০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪১৮০ টাকা (-৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪১৮০০ টাকা (-৩৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৮৩৪৫ (+৩৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৮৩৪৫০(+৩৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৮৩৩৫ টাকা (+৩৪০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৮৩৩৫০ টাকা (+৩৪০০)।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন (Gold Price)।