মুচমুচে এক কামড়েই মন বদলে দেবে! এবারের শীতে বানিয়ে ফেলুন ‘চন্দ্রকান্তি পিঠে’, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make Chandrakanti Pitha with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সংক্রান্তি শেষ হলেও বাঙালির পিঠে পায়েসের পার্বণ এখনো চলছে। আর হবেই না কেন, এই সময় পাওয়া যায় নতুন গুড়। আর সেই গুড় দিয়ে তৈরি করা হয় নানান রকমের পিঠে। যার মধ্যে রয়েছে- সেদ্ধপিঠে, দুধপুলি, পাটিসাপটা নয় এক দিন খেলেন। তার বাইরেও তো কত রকমের পিঠে আছে। চিতৈ, সরু চাকলি, গোকুল, ভাজা পিঠে, চুষি পিঠে, রসবড়া, রাঙা আলুর পান্তুয়া। গুনে শেষ করতে পারবেন না নাম। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটি পিঠের রেসিপি শেয়ার করব যেখানে আপনি পিঠে পার্বণের দিনে স্বাদ বদল করতে পারেন। দেখে নিন কিভাবে বানাবেন চন্দ্রকান্তি পিঠে (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চন্দ্রকান্তি পিঠে, রেসিপি রইল (Recipe)

পিঠে- পার্বণের দিনে বাড়িতে নানান রকমের পিঠে রান্না করা হয়। কিন্তু আপনি যদি পাটিসাপটা, পুলি পিঠের বাইরে গিয়ে মুচমুচে ভাজা অথবা স্বাদ বদলের জন্য অন্য রকমের পিঠে খেতে চান তাহলে খেতে পারেন চন্দ্রকান্তি পিঠে। কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

 Recipe make Chandrakanti Pitha with just a few ingredients

আরও পড়ুন: পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে দশম শ্রেণির টেস্ট—নতুন শিক্ষাবর্ষের পূর্ণ পরীক্ষাসূচি প্রকাশ করল পর্ষদ

উপকরণ:

১ কাপ মুগ ডাল

১/৪ কাপ গোবিন্দভোগ চাল

২ কাপ জল

১/২ কাপ পাটালি গুড় (গুঁড়িয়ে নেওয়া)

১/২ কাপ নারকেল কোরা

১ চা চামচ এলাচগুঁড়ো

২ টেবিল চামচ ঘি

ভাজার জন্য তেল

সামান্য নুন

সাজানোর জন্য নলেনগুড়

কাঠবাদাম বা কাজুবাদাম কুচি

প্রণালী: প্রথমে মুগ ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রেখে মিহি পেস্ট করে নিন। এরপর একটি পাত্রে জল ও চিনি অথবা গুড় ফুটিয়ে সিরা তৈরি করুন। তারপর তাতে এলাচ ও নারকেল মিশিয়ে নিন। এরপর ওই সিরায় ডাল বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না ঘন হয়ে আসে। এরপর মিশ্রণটি একটি গ্রিজ করা থালায় সমানভাবে ছড়িয়ে ঠান্ডা হতে দিন, তারপর পছন্দমতো আকারে কেটে নিন। তারপর কড়াইতে তেল গরম করে সোনালী বাদামী করে ভেজে নিন। এরপর এটি শুধু ভাজা অথবা রসে ডুবিয়ে পরিবেশন করেন (Recipe)।