পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে দশম শ্রেণির টেস্ট—নতুন শিক্ষাবর্ষের পূর্ণ পরীক্ষাসূচি প্রকাশ করল পর্ষদ

Published on:

Published on:

WBBSE big update before the exams the board has released a new schedule
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে চলতি বছরের পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সূচি প্রকাশ করল। এই পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পাশাপাশি দশম শ্রেণির টেস্টের সূচি উল্লেখ করা হয়েছে। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত।

পরীক্ষার আগে বড় আপডেট! নতুন সূচি প্রকাশ করল পর্ষদ (WBBSE)

আর কিছুদিন পর শুরু হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। যার ফলে ইতিমধ্যে সকল ছাত্র-ছাত্রী প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে পর্ষদের (WBBSE) তরফ থেকে চলতি বছরের সামিটিভ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়নের পাশাপাশি দশম শ্রেণীর টেস্টের সূচি ও উল্লেখ করা রয়েছে।

WBBSE big update before the exams the board has released a new schedule

আরও পড়ুন: লোকাল যাত্রীদের জন্য সুখবর! ২২৩ কোটি খরচে বদলে যাচ্ছে বালিগঞ্জ–বেলুড়–তারকেশ্বর রুট

পর্ষদের তরফ থেকে পেশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আয়োজন করতে হবে ১ থেকে ১১ এপ্রিলের মধ্যে। অপরদিকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে হবে ১ থেকে ১২ অগস্টের মধ্যে।

তৃতীয় ও শেষ মূল্যায়ন করতে হবে ১ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি দশম শ্রেণির টেস্ট আয়োজন করতে হবে স্কুলগুলিকে ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন করতে হবে স্কুলগুলিকে।

পাশাপাশি প্রশ্নপত্রের ওপর লিখে দিতে হবে স্কুলের নাম। প্রত্যেকটি প্রশ্ন করতে হবে পাঠ্যক্রমের ভাগ অনুযায়ী। পর্ষদের ওয়েবসাইটে যে নম্বর বিভাজন ও মডেল প্রশ্ন রয়েছে স্কুলগুলিকে তার মধ্যে থেকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন নিয়ে যদি কোন বিতর্ক হয় তাহলে সেই দায় নিতে হবে স্কুলে প্রধান শিক্ষককে তার স্পষ্ট পর্ষদের (WBBSE) বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।