বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের প্রথম থেকে যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক নতুন প্রকল্প নিয়ে আসবে রেল (Indian Railways)। আর এবার সাধারণ মানুষদের ভ্রমণের কথা চিন্তা করে লোকাল ট্রেনের সুরক্ষার কথা মাথায় রেখে এবার আলাদা নজর দিল রেল কর্তৃপক্ষ। জানা যায় লোকাল ট্রেনে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেলের তরফ থেকে।
২২৩ কোটিতে লোকাল ট্রেন উন্নয়ন, ফোকাসে বালিগঞ্জ–বেলুড়–তারকেশ্বর (Indian Railways)
রেলের তরফ থেকে জানানো হয়েছে, বাংলার একাধিক রুটে বসানো হচ্ছে কবচ। পূর্ব রেল ডিভিশনের এই লোকাল ট্রেনগুলির রুটে কবচ সিস্টেমের আওতায় চলে এলে নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে লোকাল ট্রেনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম হবে বলে রেলমন্ত্রকের তরফ থেকে দাবি।

আরও পড়ুন: এক রিচার্জে বছরভর সুবিধা! Airtel আনল ৩৬৫ দিনের 2GB ডেটা ও আনলিমিটেড 5G প্ল্যান
জেনে নিন কোন ট্রেনের রুটে এই কবচ প্রক্রিয়ার আওতায় আসছে:
হাওড়া-সাঁতরাগাছি
লিলুয়া-বেলুড় মঠ
তারকেশ্বর-গোঘাট
ময়নাপুর – বিষ্ণুপুর
রামপুরহাট-দুমকা
আজিমগঞ্জ-মুর্শিদাবাদ
কাঁকুড়গাছি-বালিগঞ্জ
কল্যাণী-কল্যাণী সীমান্ত
কৃষ্ণনগর জংশন-আমঘাটা
কৃষ্ণনগর সিটি-লালগোলা
মুর্শিদাবাদ-আজিমগঞ্জ
আসানসোল-বার্নপুর
বরাচক-হীরাপুর
বক্তারনগর-অন্ডাল
কী এই কবচ সিস্টেম?
কবচ সিস্টেম হল রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের তৈরি কবচ সিস্টেম তৈরি করা হয়েছে ট্রেনের সুরক্ষার জন্য। ২০১৪-১৫ সালে পাইলট প্রকল্প হিসাবে এই সুরক্ষা সিস্টেম চালু করা হয়েছিল। ট্রেনের ‘রিয়েল টাইম মুভমেন্ট’ ট্রাক করে কবচ সিস্টেম।
এই ব্যবস্থার ফলে লেভেল ক্রসিং এ থাকবে অটো হুইসেলিং। যদি কখনো দুটি ট্রেন মুখোমুখি চলে আসে এবং লোকো পাইলট ব্রেক করতে ব্যর্থ হন, তাহলে এই কপোজ সিস্টেম আপনি আপনি ব্রেক কষবে। এবং বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে (Indian Railways)।












