বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে মোবাইল সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনছে এয়ারটেল (Airtel)। তবে নতুন বছরের শুরুতেই এয়ারটেল গ্রাহকদের জন্য এমন একটা রিচার্জ এর সম্পর্কে জানাচ্ছি যা আপনাকে দেবে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং এর পাশাপাশি আরও অনেক কিছু। জেনে নিন এই রিচার্জটির সম্পর্কে বিস্তারিত।
Airtel আনল ৩৬৫ দিনের 2GB ডেটা ও আনলিমিটেড 5G প্ল্যান (Airtel)
আজকাল কার দিনে মোবাইল ফোন ছাড়া জীবন প্রায় অচল। কথা বলা থেকে শুরু করে টাকা পাঠানো, অনলাইন কাজ বা খবর দেখা, সব কিছুতেই মোবাইল দরকার। এবার নতুন বছরের শুরুতে এয়ারটেলের (Airtel) তরফ থেকে গ্রাহকদের জন্য আনা হলো এক চমৎকার প্ল্যান। যেখানে আপনি ৩৫৯৯ টাকা রিচার্জ করলে এক বছরের জন্য ২ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ফাইভ-জি প্ল্যান ও হাই স্পিড ইন্টারনেট পাবেন।

আরও পড়ুন: এই সুযোগ মিস করলে আফসোস! আমাজনের রিপাবলিক ডে সেলে ইলেকট্রনিক ডিভাইসে সুপার ডিল
এই নতুন প্ল্যানটি রিচার্জ করলে পরে আপনি পুরোপুরি এক বছরের জন্য নিশ্চিন্তে থাকবেন। পাশাপাশি প্রতিদিন পাবেন ২জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা। এয়ারটেল এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাক্টিভেট করতে পারবেন।
এয়ারটেলের ৩৫৯৯ টাকার প্ল্যানটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ দুর্দান্ত সমস্ত অফার দিচ্ছে। যেখানে প্রতিদিন ২জিবি ডেটা শেষ হওয়ার পরও ইন্টারনেট কানেকশন বন্ধ হবে না। তখন স্পিড কমে কাজ করবে 64kps। একই সঙ্গে এয়ারটেল এই প্ল্যানের মাধ্যমে, ইউজাররা বিনামূল্যে Hellotunes-এর সুবিধা পাবেন। পাশাপাশি ৩০ দিনের জন্য যেকোনো Hellotune বিনামূল্যে সেট করতে পারবেন।
এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা এয়াটটেল (Airtel) Xstream Play এর অ্যাক্সেস পাবেন। এতে বেশ কয়েকটি OTT চ্যানেল অফার করা হয়, এতে SonyLiv (ফ্রি ভার্সন), Amazon MX Player, Vrott, Chana Jor, Runn TV এবং Distro TV-এর মতো প্ল্যাটফর্ম থাকছে।












