এই সুযোগ মিস করলে আফসোস! আমাজনের রিপাবলিক ডে সেলে ইলেকট্রনিক ডিভাইসে সুপার ডিল

Published on:

Published on:

Amazon Republic Day sale features super deals on electronic devices
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে রিপাবলিক ডে। এই দিন উপলক্ষে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলি নানান রকম অফার নিয়ে হাজির হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে আমাজনে (Amazon) Great Republic Day Sale। এই সেলে যারা সস্তায় ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ফোন কিনতে চাইছেন তাদের জন্য রয়েছে সুবর্ন সুযোগ। দেখে নিন কী কী অফার পাচ্ছেন এই সেলে।

আমাজনের রিপাবলিক ডে উপলক্ষে বাম্পার সেল! জানুন বিস্তারিত (Amazon)

আমাজনের (Amazon) তরফ থেকে জানানো হয়েছে সকল গ্রাহকদের জন্যই এই সেল শুরু হচ্ছে ১৬ জানুয়ারি থেকে। তবে যাদের প্রাইম মেম্বার রয়েছে তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে। তারা রাতে ঘড়ির বারোটা বাজলেই সাধারণতন্ত্র দিবসের ছেলের কেনাকাটা করতে পারবেন। জানা যায়, এই সেলে আপনি মোবাইল ছাড়াও স্মাটফোন, ওয়াশিং মেশিন, ইয়ার বাড, এসি, ট্যাব, ল্যাপটপ কিনতে পারবেন আকর্ষণীয় অফারে।

Amazon Republic Day sale features super deals on electronic devices

আরও পড়ুন: সপ্তাহের শেষে রেস্তরাঁ স্টাইলের বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘মটন রোগন’, জানুন প্রণালী

এছাড়াও, এই অফারে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি পাবেন ২৩,৯৯৯ টাকায়। আবার ওয়ানপ্লাস ১৫ মিলবে ৬৮ হাজার ৯৯৯ টাকায়। তবে ক্রেডিট কার্ড ইএমআই নিলে ৪ হাজার টাকা ছাড়।

পাশাপাশি আইকিউওও ১৫ পাওয়া যাবে ৬৫ হাজার ৯৯৯ টাকায়। এক্ষেত্রে ব্যাঙ্কে ছাড় পাওয়া যাবে ৭ হাজার টাকা। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি কিনতে পারবেন মাত্র ১১ হাজার ৪৯৯ টাকায়। এছাড়াও থাকছে চার্জিং অ্যাক্সেসরিজে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। যেখানে স্ক্রিন প্রোটেক্টর মাত্র ৯৯ টাকাতেও পাওয়া যাবে।

এই সেলের বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ওয়ানপ্লাস, শাওমি, স্যামস্যাং, অ্যাপেলের গেজেটসের ক্ষেত্রে থাকবে অভাবনীয় অফার। শুধু অনলাইনে এই অফার মিলবে একেবারেই তা নয়। জানা যায় আমাজন (Amazon) ইজি স্টোরে গেলেও মিলবে এই অফারের সুবিধা।