বাংলা হান্ট ডেস্ক: এই বছর প্রথম দিন থেকে জাঁকিয়ে শীত পড়েছে। এমন ঠান্ডায় গরম গরম মাংসের ঝোল আর ভাত হলে আর কিছু লাগে না। তবে আপনি একঘেয়ে মাংসের ঝোল খেয়ে মুখে অরুচি ধরেছে। তাহলে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ‘মটন রোগন’। প্রণালী দেখে নিন।
কষা বা ঝোল নয়! অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মটনের এই রেসিপিটি (Recipe)
শীতকাল পড়লেই বাড়িতে নানান ধরনের রান্না করা হয়। আর তার উপর সামনৈই আসছে উইকেন্ড। এই উইকেন্ডে আপনি যদি স্বাদ বদল করতে ভিন্ন ধরনের রান্না করার পরিকল্পনা করেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। দেখে নিন মটন দিয়ে কীভাবে বানাবেন মটন রোগন। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: উইকএন্ডে ভিড় এড়াতে চান? কলকাতা থেকে দেড় ঘণ্টায় পৌঁছে যান লালগঞ্জে
উপকরণ:
মাটন: ৫০০ গ্রাম
ছোট এলাচ: ১-২টি
টক দই: আধ কাপ
লবঙ্গ: ৩-৪টি
হিং: আঝ চা চামচ
নুন: পরিমাণমতো
ঘি: আধ কাপ
কেশর: এক চিমটে
শুঁঠ: আধ চা চামচ
রতন জোট: ১-২টি
ধনে গুঁড়ো: আধ চা চামচ
মৌরি গুঁড়ো: আধ চা চামচ
সর্ষের তেল: আধ কাপ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ টেবিল চামচ
প্রণালী: প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন।এরপর কড়াইতে ঘি আর সর্ষের তেল গরম করুন। এবার ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিন ছোট এলাচ, লবঙ্গ। তারপর কড়াইতে খাসির মাংস দিয়ে দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। এরপর অন্য একটি পাত্রে টক দই, শুঁঠ, কেশর, মৌরি গুঁড়ো, হিং, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার মাংসের মধ্যে ঢেলে দিন এই মিশ্রণ। এই সময়ে সামান্য নুনও দিতে পারেন। যদি প্রয়োজন হয় সামান্য গরম জল দেওয়া যেতে পারে। এরপর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাংস সেদ্ধ হয়েছে কি না দেখে নামিয়ে ফেলুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












