উইকএন্ডে ভিড় এড়াতে চান? কলকাতা থেকে দেড় ঘণ্টায় পৌঁছে যান লালগঞ্জে

Published on:

Published on:

Travel away from the crowds and traffic jams you will find tranquility in Lalganj
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহে সারাদিন ব্যস্ততার পর দূরে কোথাও ঘুরতে (Travel) যেতে চাই? কিন্তু অফিস থেকে ছুটি পাওয়া বর্তমানে কঠিন। তবে সপ্তাহের শেষে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন কলকাতা থেকে একটু দূরে লালগঞ্জ। এখানে গেলে পরে একদিকে যেমন আপনি দেখতে পাবেন সবুজের মাঝে লাল মাটির রাস্তা, অপরদিকে রয়েছে প্রকৃতির টান। পাশাপাশি রয়েছে জলের মৃদু ঢেউ। এই সকল কিছুই আপনার মন ভাল করতে বাধ্য।

ভিড়-জ্যাম থেকে দূরে, কলকাতা লাগোয়া লালগঞ্জে মিলবে নিস্তব্ধতা (Travel)

এখানে আসার প্রধান আকর্ষণ হল সমুদ্র সৈকত। লালগঞ্জে আসলে সকাল সকাল আপনি হাঁটতে বেরোতে পারবেন। পাশাপাশি কুয়াশায় মোরা গঙ্গার শান্তর রূপ দেখতে পারবেন। আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের কাছে এই ছবিগুলো অমূল্য। কারণ নদীর ধারে প্রাচীন ঘাট ও পুরনো শিবমন্দির এবং গ্রাম্য বাড়িগুলো স্থাপত্য আপনাকে অন্যযুগে ফিরিয়ে নিয়ে যাবে (Travel)।

Travel away from the crowds and traffic jams you will find tranquility in Lalganj

আরও পড়ুন: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের সময়সূচি প্রকাশ, মার্চজুড়ে পরীক্ষা

পাশাপাশি এখানে আসলে আপনি দেখতে পাবেন, স্থানীয় বাড়িগুলি সামনে রয়েছে রঙিন আলপনার নকশা। উঠোনে রয়েছে শুকোতে দাওয়া ধান অথবা পাট। তাছাড়া আপনি বিকেলের থেকে নৌকা ভ্রমণ করলে সমুদ্র সৈকতের ওপরে সূর্যাস্তের রঙিন খেলা দেখার সুযোগ পাবেন।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে গাড়িতে করে ডানকুনি হয়ে শ্রীরামপুর-ব্যান্ডেল-কালুখালী রাস্তা ধরে পৌঁছিয়ে যান লালগঞ্জ। এখানে গেলে রাস্তার দু’ধারে পাবেন খোলা মাঠ। পাশাপাশি শুনতে পাবেন পাখির ডাক।

কোথায় থাকবেন?

দুদিনের জন্য ঘুরতে আসতে হলে এখানে বেশ কিছু ইকো রিসোর্ট আপনি পাবেন। অথবা পরিবার নিয়ে ঘুরতে আসলে, আগের থেকে বুকিং করে আসুন (Travel)।