পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের সময়সূচি প্রকাশ, মার্চজুড়ে পরীক্ষা

Updated on:

Updated on:

WBCHSE practical exam schedule released exams to be held throughout march
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন তারপর শুরু হতে চলেছে ২০২৬ উচ্চ মাধ্যমিক (WBCHSE) প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই পরীক্ষা শুরু হবে ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে। এটি সেমিস্টার পদ্ধতি ও পুরনো বার্ষিক পদ্ধতি দুয়ের ক্ষেত্রেই এক নিয়ম হবে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দিষ্টভাবে জানিয়েছে। স্ট্যাটিসটিকসের প্রাকটিক্যাল পরীক্ষা নিতে হবে ৬ মার্চ।

উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালের সময়সূচি প্রকাশ, মার্চজুড়ে পরীক্ষা (WBCHSE)

আর কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। তবে এই পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষার প্রশাসনিক ও মূল্যায়ন প্রক্রিয়া মসৃণ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। জানা যায় চলতি বছর ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে উচ্চমাধ্যমিকের প্রজেক্ট এবং প্রাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়া হবে।

WBCHSE practical exam schedule released exams to be held throughout march

আরও পড়ুন: বাজেট নিয়ে দুশ্চিন্তা? বিয়ের মরশুমের আগে আজ ২২ ও ২৪ ক্যারাট সোনার রেট কত দেখে নিন

পাশাপাশি ২৮ জানুয়ারি প্র্যাকটিকালে সাদা উত্তরপত্র বিলি করবে সংসদ। শুধুমাত্র স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্র্যাকটিক্যালে কোন উত্তরপত্র থাকবে না। পুরনো সিলেবাস অনুযায়ী যে সকল ছাত্র-ছাত্রীরা আগের বছর প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হয়েছিলেন, তাদের নতুন করে আর পরীক্ষায় বসতে হবে না। ৫ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে প্র্যাকটিক্যালের প্রাপ্ত নম্বর পাঠিয়ে দিতে হবে সংসদে।

অন্যদিকে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীরা রয়েছেন, তারাও আবেদন জানাতে পারবে। পরীক্ষার দায়িত্বে থাকার শিক্ষকদের অন ডিউটি  লিভও সর্বোচ্চ কত থাকবে সেই বিষয়েও জানিয়ে দিয়েছে সংসদ।

অন ডিউটি শিক্ষকদের সংক্রান্ত সংসদের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছে- প্রধান পরীক্ষক সর্বোচ্চ ২১ দিন, পরীক্ষকরা ৩ দিন, স্ক্রুটিনাইজাররা ১০ দিন, জেলা উপদেষ্টা কমিটির শিক্ষকরা ১৬ দিন এবং সংসদের মনোনীত প্রতিনিধি বা কাউন্সিল নমিনিরা সর্বোচ্চ ১৩ দিন অন ডিউটি ছুটি পাবেন (WBCHSE)।