বাজেট নিয়ে দুশ্চিন্তা? বিয়ের মরশুমের আগে আজ ২২ ও ২৪ ক্যারাট সোনার রেট কত দেখে নিন

Published on:

Published on:

Gold Price of 22 and 24 carat today ahead of the wedding season
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের সিজেনের আগে ক্রমাগত সোনার দাম ওঠানামা করছে। এর ফলে মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। তবে সামনে বিয়ের মরশুম,এখন আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।

শুক্রবারে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সোনার বাজারে সোনা ও রুপোর দাম লাগাতার ওঠানামা করছে। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাথায়। পাশাপাশি চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। প্রসঙ্গত, সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানুন আজকের লেটেস্ট রেট।

Gold Price of 22 and 24 carat today ahead of the wedding season

আরও পড়ুন: একবার বানালেই বারবার খেতে ইচ্ছে করবে! শীতের মরশুমে বানিয়ে ফেলুন ‘মুগ সামলি’, প্রণালী রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৫৮০ টাকা (০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৮০০টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৯০ টাকা (০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৯০০টাকা (০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২১৫ টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২১৫০টাকা (+০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৮০০৫ (+১৫০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৮০০৫০ (+১৫০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৭৯৯৫ টাকা (+১৫০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৭৯৯৫০ টাকা (+১৫০০)।

এই সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠানামা করার ফলে, কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে হলুদ ধাতুর দর আরও বাড়তে পারে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে।