বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে বহু বাড়িতে পিঠে-পায়েস করার চল রয়েছে। তার ওপর এই সময় পাওয়া যায় নলেন গুড়। আর এই গুড় ও পিঠে অথবা পায়েসের গন্ধে সারা ঘর মম করে। কিন্তু চিরাচরিত নিয়মের এক পিঠে খেয়ে আপনার মুখেও যদি চর ধরে, তাহলে স্বাদ বদল করতে এবার বানিয়ে ফেলতে পারেন ‘মুগ সামলি’। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মুগ সামলি,জানুন রেসিপি (Recipe)
শীতকাল পড়লে আজকাল শহরের নানা প্রান্তে পিঠে পার্বণের উৎসব হয়। এছাড়া এই উৎসবে পাওয়া যায় নানান রকমের পিঠে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন প্রায় হারিয়ে যাওয়া এক একটা মাণিক্য এর সন্ধান। আর সেই রকমই এক পুরনো দিনের পিঠে হল মুগ সামলি। দেখে নিন কীভাবে বানাবেন এই পিঠে। রেসিপি রইল (Recipe)।

আরও পড়ুন: ATM থেকে টাকা তোলা, ব্যালেন্স চেক—সবেতেই বাড়ল চার্জ! SBI বদলাল ফ্রি লেনদেনের নিয়ম
উপকরণ:
মুগ ডাল: ১ কাপ
নারকেল কোরা: ১ কাপ
পাটালি গুড়: ১ কাপ
চালের গুঁড়ো: আধ কাপ
ঘি: ১ টেবিল চামচ
সাদা তেল: ১ কাপ
চিনি: আধ কাপ
জল: ৪ টেবিল চামচ
প্রণালী: প্রথমে শুকনো কড়াইতে মুগডাল হালকা করে ভেজে নিন। এরপর ভেজে নেওয়া ডাল জল দিয়ে ধুয়ে নিন। সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসান। তারপর ডাল সেদ্ধ হতে হতে নারকেলের পুর তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে কোরানো নারকেল এবং পাটালি গুড় একসঙ্গে পাক দিন। তারপর নাড়তে নাড়তে গুড়, নারকেলের পুরটা একটু চটচটে হয়ে আসবে। তখন গ্যাস বন্ধ করে দিন। এবার ডাল সেদ্ধ হয়ে গেলে জল একেবারে শুকিয়ে এলে তার মধ্যে দিয়ে দিন চালের গুঁড়ো। এরপর সেদ্ধ মুগডাল এবং চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে একটি মণ্ড তৈরি করুন। তার পর ঢাকা দিয়ে কিছু ক্ষণ রেখে দিন। তারপর দু’হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে নিন। চাল, ডালের মণ্ডটা ভালো করে মাখতে থাকুন। এবার মণ্ড একেবারে মসৃণ করে মাখা হলে সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর দু’হাতের তালুর মাঝে একটি করে লেচি নিয়ে প্রথমে ভাল করে গোল পাকিয়ে নিন। তারপর তার পর আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো গড়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ সামলি (Recipe)।












