শহরের কোলাহল ছেড়ে হারিয়ে যেতে চান? পাহাড়-নদী-চা বাগানে ঘেরা এই অফবিট গ্ৰাম থেকে ঘুরে আসুন

Published on:

Published on:

Travel this village, surrounded by hills, rivers, and tea gardens, could be the perfect place
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে (Travel) যেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তার উপর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে পাহাড়ের কথা। তবে পাহাড় বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের দার্জিলিং এর কথা। কিন্তু দার্জিলিঙে বর্তমানে পর্যটকের সংখ্যা এতটাই বেশি থাকে যে নিরিবিলিতে নিজের মতন করে সময় কাটানো মুশকিল হয়ে দাঁড়ায়। আর আপনি যদি শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে সময় কাটাতে চান তাহলে যেতে পারেন রঙ্গীত। যেখানে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

পাহাড়-নদী-চা বাগানে ঘেরা এই গ্রামটা হতে পারে সেরা ঠিকানা (Travel)

আপনি যদি কয়েকটা দিন নিরিবিলিতে নিজের মতন করে সময় কাটাতে চাই তাহলে আসতে পারেন রঙ্গীত। এটি ভারতের সিকিমে অবস্থিত। এখানে আসলে পরে আপনি পাহাড়ি পথ ধরে মর্নিং ওয়াকে বেরোলে গন্ধ পাবেন বনফুলের। পাশাপাশি পাখিদের কলকাকলিতে ভাঙবে আপনার ঘুম। তাছাড়া এখানে আসলে দেখতে পাবেন চা বাগানের সবুজ গালিচা। যা দেখে চোখ জুড়িয়ে যাবে আপনার (Travel)।

Travel this village, surrounded by hills, rivers, and tea gardens, could be the perfect place

আরও পড়ুন: এক কামড়েই মুখে গলে যাবে! ঘরে বানান নরম তুলতুলে ছানার মালপোয়া, রইল রেসিপি

এখানে আসলে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন এই স্বল্প পরিচিত গ্রামটি। এখানে আসলে পরে আপনি ঘুরে দেখতে পারেন- চা বাগাম, নার্সারি, খামার, কমলালেবুর বাগান। দার্জিলিং থেকে একটু নীচে। এখান থেকে ঘুরে নিতে পারেন পেলিং, সিকিম, নামচির মতো জায়গা। এছাড়াও এখানে নদীর উপর রয়েছে বিখ্যাত সেই ঝুলন্ত সেতুটি। যেখানে বরফি ছবিতে যেখানে রণবীর কাপুর দাঁড়িয়ে শুটিং করেছিলেন। এছাড়া রয়েছে নদীর ধারে শ্বেতপাথরের একটি বিশালাকার শিবমূর্তি রয়েছে।

কোথায় থাকবেন?

আপনি চাইলে দার্জিলিঙেও থাকতে পারেন। অথবা নিরিবিলি জায়গায় থাকতে হলে আসতে হবে আপনাকে জামুনিতে। এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসাই শ্রেয়।

কীভাবে যাবেন?

শিয়ালদহ থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি আসুন। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যান দার্জিলিং হয়ে জামুনি। দার্জিলিং থেকে জামুনির দূরত্ব পরে ১৫ কিলোমিটার। আর আপনি যদি আকাশ পথে আসেন তাহলে আপনাকে নামতে হবে বাগডোগরা। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনি সোজাসুজি পৌঁছিয়ে যেতে পারেন জামুনি (Travel)।