বাংলাহান্ট ডেস্ক : দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper) খাবার নিয়ে বিভিন্ন মহলে চলেছে বিতর্ক। হাওড়া-কামাখ্যা রুটে চালু হয়েছে প্রথম বন্দে ভারত স্লিপার। ট্রেনের পরিষেবা নিয়ে কোনও অভিযোগ না আসলেও খাবার নিয়ে ওঠে বুকিংয়ের সময় আপত্তি। কেন নিরামিষ খাবার দেওয়া হবে বন্দে ভারত স্লিপারে? ওঠে প্রশ্ন। বিতর্কের মাঝেই রেলমন্ত্রী জানিয়েছিলেন, বন্দে ভারত স্লিপারেও (Vande Bharat Sleeper) ধীরে ধীরে মিলবে আমিষ খাবার।
বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper) মিলবে আমিষ খাবার
আর এবার কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হল, এবার থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনেও মিলবে আমিষ। এতদিন বুকিংয়ের সময় কোনও ননভেজ ফুড অপশন পেতেন না যাত্রীরা। কিন্তু এবার থেকে বুকিংয়ের সময় পাওয়া যাবে ননভেজ ফুডের অপশন। যাত্রীরা তখন ননভেজ অপশন বেছে নিলেই পেয়ে যাবেন আমিষ খাবার।

বদলাচ্ছে ট্রেনের মেনু: কেন্দ্রীয় বাজেটের দিনই বন্দে ভারত স্লিপারের মেনু বদল করার কথা ঘোষণা করল রেল মন্ত্রক। শুধু নিরামিষে আটকে না থেকে এবার ওষুধথেকে আমিষ খাবার দাবারও পাওয়া যাবে বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper)।
আরও পড়ুন : প্রশ্ন বেছে উত্তর দিতে পারবেন পরীক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিকের আগে বড় সিদ্ধান্ত সংসদের
কী হবে মেনুতে: নতুন কী মেনু হচ্ছে তা এখনও স্পষ্ট করা হয়নি ঠিকই, তবে শোনা যাচ্ছে, আমিষ খাবারের মেনুতে চিকেন থাকছে। থাকতে পারে ডিমও। তবে রোজ মাছ দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অব্যাহত জমি জট, চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যের দিকে আঙুল তুললেন রেলমন্ত্রী
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল কামাখ্যা যেহেতু একটি ধর্মীয় স্থান, তাই শুধুমাত্র নিরামিষ খাবার রাখা হয়েছে মেনুতে। একই কারণে অযোধ্যা কিংবা কাটরাগামী ট্রেনেও আমিষ খাবার মেলে না।
















