Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - সোমবারের বদলে শনি! মমতার ব্যাক টু ব্যাক দিল্লি সফরের জেরে বদলে গেল রাজ্য বিধানসভার সূচি

সোমবারের বদলে শনি! মমতার ব্যাক টু ব্যাক দিল্লি সফরের জেরে বদলে গেল রাজ্য বিধানসভার সূচি

Debapriya

Published on: February 5, 2026

Debapriya

Published on: February 5, 2026

Mamata Banerjee Delhi Visit Reshuffles Bengal Assembly Schedule
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী কয়েকদিন রাজ্য রাজনীতিতে টানটান ব্যস্ততা। একদিকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি, অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ। এই দুই বড় কর্মসূচি একসঙ্গে পড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সময়সূচিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিধানসভার অধিবেশনের সূচিতেও।

KPS Admission 2026
SNU Admission 2026

দুই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবার SIR মামলার শুনানি রয়েছে। বুধবার যেমন শুনানিতে অংশ নিয়েছিলেন, ঠিক তেমনই সোমবারও সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই কারণে তাঁকে ফের দিল্লি যেতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার বেলা আড়াইটেয় পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। তার আগে বেলা সাড়ে বারোটায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস ভাষণ দেবেন। রাজ্যপালের ভাষণ এবং বাজেট পেশ, দু’টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

আগে কী ঠিক ছিল ?

আগে ঠিক ছিল শুক্রবার SIR সংক্রান্ত আলোচনা এবং সোমবার বিধানসভার শেষদিনে ভোট অন অ্যাকাউন্ট নিয়ে আলোচনায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কিন্তু দিল্লি সফরের কারণে সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, সোমবারের পরিবর্তে শনিবারই অধিবেশন শেষ করা হবে। ফলে সোমবারের নির্ধারিত ভোট অন অ্যাকাউন্ট সংক্রান্ত আলোচনাও শনিবারেই হতে পারে বলে জানা যাচ্ছে।

পরিষদীয় দপ্তর সূত্রে খবর, বাজেট পেশের আগে দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘরেই ক্যাবিনেট বৈঠক হবে। সেখানেই ভোট অন অ্যাকাউন্ট বাজেট অনুমোদন পাবে। তারপর বসবে শিল্প বিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠক। সব প্রক্রিয়া শেষ হলে বেলা আড়াইটেয় বাজেট পেশ করবেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার সকাল ১১টায় এসআইআর নিয়ে সাধারণ মানুষের হেনস্তার অভিযোগ প্রসঙ্গে বিধানসভায় আলোচনা হবে। পরিষদীয় রুলের ১৬৯ নম্বর মোশনে এই প্রস্তাব আনবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওই আলোচনায় মুখ্যমন্ত্রী নিজেও কিছু সময়ের জন্য অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে। এরপর রাজ্যপালের ভাষণের উপর দু’ঘণ্টার বিতর্ক হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি, সোমবার রাজ্য সরকারের একটি পণ্য বিষয়ক বিল নিয়ে এক ঘণ্টার আলোচনা হওয়ার কথা ছিল। একই দিনে ভোট অন অ্যাকাউন্ট নিয়েও দু’ঘণ্টার বিতর্ক নির্ধারিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি সফরের কারণে ওই দিনের কর্মসূচিতেও পরিবর্তন আসতে পারে বলে সূত্রের খবর। যদিও এবার পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে, তবুও সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কারণ বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূল সরকারের শেষ বাজেট। মনে করা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, রাজ্য সরকারি কর্মচারীদের সুবিধা, বাংলার বাড়ি প্রকল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়ন নিয়ে বড় ঘোষণা থাকতে পারে।

supreme court(23)

আরও পড়ুনঃ মমতার অভিযোগের পাল্টা, নির্দেশ অমান্যে রাজ্যকে কড়া চিঠি কমিশনের

এছাড়াও সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু উন্নয়ন, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাড়তি বরাদ্দের সম্ভাবনা রয়েছে। ফলে ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলেও এই বাজেট ঘিরে সাধারণ মানুষের আগ্রহ যথেষ্ট বেশি। রাজনৈতিক মহলেও এই বাজেটকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।

Related Stories

View All
Bank Holiday according to the RBI calendar

ব্যাঙ্কের কাজ আছে? আগামী সপ্তাহের ছুটির দিনগুলি আগে জেনে রাখুন

states reveal method of selecting beneficiaries of Ayushman Bharat

আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা, উপভোক্তা বাছাইয়ের পদ্ধতি প্রকাশ রাজ্যের

annapurna yojana(70)

‘সবাই একদিনে টাকা পাবেন না..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আবেদন করে থাকলে জানুন

Annapurna Yojana CM Explains Why Some Applicants Are Missing Benefits

অন্নপূর্ণার টাকা না পেলে কারণ জানতে পারবেন? বঞ্চিতদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Breaking News

View All
Tarapith Hotel Fire 6 Pilgrims Dead After Blaze

তারাপীঠে বিধ্বংসী আগুন! হোটেলে আটকে পড়ে মৃত্যু অন্তত ৬ পুণ্যার্থীর

August 17, 2026
Indian Railways find out the dates for booking puja tickets

রেলের পুজোর বুকিং শুরু! কোন পুজোর দিনের টিকিট কবে, রইল তালিকা

August 17, 2026

দ্বিতীয় ইনিংসে দরকার ৩৪ রান, কোহলি যা পারেননি সেটাই করে দেখাবেন অধিনায়ক শুভমান গিল

August 17, 2026
South Bengal Weather may receive rainfall under the influence of a cyclonic circulation

কিছুক্ষণেই ঝেপে নামবে বৃষ্টি! শ্রাবণের শেষ সোমবারে কোন কোন জেলায় জারি সতর্কতা? জানুন আজকের আবহাওয়ার খবর

August 17, 2026
West Bengal at Number 1 Position in Digital Census During Suvendu Adhikari Regime

১৫ দিনে ৫৩ লক্ষ সেলফ এনুমারেশন! ডিজিটাল জনগণনায় গোটা দেশে এগিয়ে বাংলা

August 17, 2026
What did Francisco Conceicao say about Cristiano Ronaldo?

খুব শ্রীঘ্রই অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! এই মরশুমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়বেন CR7?

August 17, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য