এবার আর আগের মতো নয়! সেমিস্টার সিস্টেমে প্রথম উচ্চ মাধ্যমিক, পড়ুয়াদের নতুন নিয়মে পরীক্ষা

Published on:

Published on:

WBCHSE examinations to begin today under semester system
Follow

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। চলতি বছর এই পরীক্ষা অন্যভাবে তুলনায় অনেকটাই আলাদা। কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক চালু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই নতুন সেমিস্টার ব্যবস্থায় এই প্রথম এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। যেটি সংসদের কাছে বড় চ্যালেঞ্জের।

সেমিস্টার সিস্টেমে আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)

সংসদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির (Old System) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।

 WBCHSE examinations to begin today under semester system

আরও পড়ুন: লক্ষ্মীবারে এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হবে।পাশাপাশি প্রথম দিনের পরীক্ষার সঙ্গেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

পরীক্ষা পরিচালনায় কড়া নির্দেশিকা জারি করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।এছাড়াও মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে নজরদারি। পাশাপাশি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, Semester-III Supplementary পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট।

পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে। পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় ও ও লেখার সময়ের ব্যবস্থা করা হয়েছে (WBCHSE)।