দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ! কবে থেকে পুরোপুরি বিদায় নেবে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

South Bengal Weather in the last month the wind signaled the meteorological office
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সকাল সন্ধ্যায় এখনও শীতের হালকা আমেজ থাকলেও, শীত আর বেশি দিন থাকছে না। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহান্তেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বহু জেলায় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবারের পর দিনের বেলায় শীত আর তেমন টের পাওয়া যাবে না।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার থেকেই এই পরিবর্তন চোখে পড়তে পারে। উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের ঠান্ডা অনেকটাই কমবে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়বে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতা-সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোথাও সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে ঘন কুয়াশার আশঙ্কা কম।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে কলকাতায় (Kolkata Weather Update)। দিনের শুরু হচ্ছে ঠান্ডা আবহেই। তবে আবহাওয়াবিদদের মতে, এটি শীতের শেষ ঝলক। সপ্তাহান্তের মধ্যেই কলকাতায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবারের মধ্যে দিনের বেলায় শীত কার্যত বিদায় নেবে বলেই ইঙ্গিত মিলেছে। রাতের ঠান্ডাও ধীরে ধীরে কমবে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাহাড় ও ডুয়ার্সে সকালে হালকা কুয়াশা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক।

Weather Update mercury will increase in the state said the air office

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৩ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও পরিষ্কার হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) উষ্ণতা দ্রুত বাড়তে পারে। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে।