বাংলা হান্ট ডেস্ক: ঝাড়গ্রাম ও আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর। দীর্ঘদিন পর অবশেষে আবারো চালু হতে চলেছে একাধিক লোকাল ট্রেন পরিষেবা (Indian Railways)। এর ফলে যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া জানা যায় দীর্ঘদিন পর ফের চালু হতে চলেছে ৬৮০২৩/৬৮০২৪ পুরুলিয়া ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস। এই ট্রেনটির দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছিল নিত্যযাত্রীরা।
পুনরায় চালু ঝাড়গ্রাম ও আদ্রা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন (Indian Railways)
১২ ফেব্রুয়ারি থেকে এই ট্রেনটি (Indian Railways) আগের সময়সূচী অনুযায়ী চলাচল শুরু করেছে। এই ট্রেনটি আবার চলাচল করায় বহু মানুষের যাতায়াত আরও সুবিধাজনক হয়ে দাঁড়ালো। পাশাপাশি এর ফলে বহু জেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে (Indian Railways)।

আরও পড়ুন: জন্মের ৩৭ বছর পর মিলল জন্মশংসাপত্র! দেবী শেট্টীর পুত্রকে নথি দিল কলকাতা পুরসভা, নজিরবিহীন ঘটনা
রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ২ জানুয়ারি থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ট্রেনটি সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে এটাও জানানো হয়েছিল যে পরবর্তীকালে বিজ্ঞপ্তি মাধ্যমে পুনরায় এই পরিষেবার দিনক্ষণ জানানো হবে। এছাড়া একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয়েছিল।
যার মধ্যে ছিল- ৬৮০৯৩/৬৮০৯৪ ঝাড়গ্রাম–খড়গপুর মেমু প্যাসেঞ্জার, ৬৮০২৫/৬৮০২৬ চক্রধরপুর–রাউরকেলা মেমু প্যাসেঞ্জার, ৬৮০২৯/৬৮০৩০ ঝাড়সুগুদা–রাউরকেলা মেমু প্যাসেঞ্জার এবং ৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুদা–সম্বলপুর মেমু প্যাসেঞ্জার। এই ট্রেনগুলির পরিষেবাও ১২ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হচ্ছে বলে জানান হয়েছে।
এছাড়াও রেল কর্তৃপক্ষের মতে, কোচ ও রেকের রক্ষণাবেক্ষণ-সহ বিভিন্ন কারিগরি কারণে অনেক সময় ট্রেনের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। সেই কারণেই ২ জানুয়ারি থেকে এই ট্রেনগুলির চলাচল স্থগিত রাখা হয়েছিল। তবে দীর্ঘদিন পর পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি র পরিবেশ তৈরি হয়েছে।
এছাড়া এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “যাত্রীসুবিধার কথা মাথায় রেখেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২ জানুয়ারি থেকে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি থেকে ট্রেনটি (Indian Railways) আগের মতোই নিয়মিত চলাচল করবে।”













