বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষাকেন্দ্রগুলিতে বন্ধ থাকবে মাধ্যমিক স্তরের পঠনপাঠন

Published on:

Published on:

WBBSE-WBCHSE changes in rules in schools related to Higher Secondary exams
Follow

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফাইনাল অর্থাৎ চতুর্থ সেমিস্টার। চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হতে চলেছে। পাশাপাশি চতুর্থ সেমিস্টারের সঙ্গে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো বার্ষিক প্রক্রিয়ার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক হচ্ছে। যার কারণবশত ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যে সকল স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়েছে সেখানে মাধ্যমিকস্তর পর্যন্ত পঠন পাঠন বন্ধ থাকবে (WBBSE-WBCHSE)। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সংশ্লিষ্ট স্কুলে নিয়মে পরিবর্তন (WBBSE-WBCHSE)

চলতি বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। পাশাপাশি দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে ৫৯ হাজার ৪৫২ জন। এমনকি নিয়মে পরীক্ষার্থী ১৫৪৯৫ জন। পরীক্ষা হবে মোট ২১০৩ টি পরীক্ষা কেন্দ্রে। আর এই পরীক্ষার জন্য মাধ্যমিক স্তরের সকল পঠন পাঠন বন্ধ থাকছে পরীক্ষা কেন্দ্রিক বিদ্যালয় গুলোতে (WBBSE-WBCHSE)।

WBBSE-WBCHSE changes in rules in schools related to Higher Secondary exams

আরও পড়ুন: দীর্ঘ ভোগান্তির শেষে সুখবর, ঝাড়গ্রাম-আদ্রায় একাধিক লোকাল ট্রেন ফের চালু

প্রসঙ্গত, চতুর্থ সেমেস্টার পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত। আর পুরনো নিয়মে পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।

তবে চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পড়ার জন্য প্রশ্নপত্র এবং ওএমআর শিট দেওয়া হবে। রাজ্যের মোট স্পর্শকতকেন্দ্র রয়েছে ১০৪ টি।

এছাড়াও এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে মোবাইল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা থাকছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা কোন‌ও বৈদ্যুতিন সরঞ্জাম পাওয়া গেলে তার এনরোলমেন্ট বাতিল করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে (WBBSE-WBCHSE)।