বাংলা হান্ট ডেস্ক: বাজারে সোনার দাম ক্রমাগত ওঠানামা করছে। যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জনগনকে। তবে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকে বেশ অনেকটাই কমেছে হলুদ ধাতুর দর। তাছাড়া এই বিয়ের মরশুম সোনার দাম কমায় স্বস্তির নিশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
বিয়ের মরশুমে সোনার দামে পতন! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র গহনা নয়। এটি সঞ্চয়ের মাধ্যম হিসেবেও দেখা হয়। তবে সোনার দাম বাড়লে, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তেমনি হলুদ ধাতুর দর কমলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন মধ্যবিত্তরা। ঠিক তেমনি বর্তমানে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। এই সময় আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন বাজারের সোনার দাম কত (Gold Price)।

আরও পড়ুন: ডেটা ফুরোনোর টেনশন শেষ! ২০০ টাকার কমে Jio-র আনলিমিটেড 5G প্ল্যান লঞ্চ
শুক্রবার কলকাতায় ১০ গ্রাম ১৮ ক্যারাটের সোনার দাম ১১,৬৪৮০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৮০০টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৭৮০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ১৮ ক্যারাটের সোনার দাম ১১,৬৯৯০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৯৫০টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৯৩০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ১৮ ক্যারাটের সোনার দাম ১১,৬৪৮০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৮০০টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৭৮০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ১৮ ক্যারাটের সোনার দাম ১১,৬৮৯০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৯৫০টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৯৩০ টাকা।
চেন্নাইয়ে ১০ গ্রাম ১৮ ক্যারাটের সোনার দাম ১২,৪০০০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,৪০০০টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৭০৯০ টাকা। জয়পুরে ১০ গ্রাম ১৮ ক্যারাটের সোনার দাম ১১,৬৯৯০ টাকা, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৪,২৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৫,৫৯৩০ টাকা।
তবে স্বর্ণ ব্যবসায়ীদের মতে হঠাৎ করে সোনার দাম কমে যাওয়ার বিষয় তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই হলুদ ধাতুর দর (Gold Price) আরও বাড়তে পারে। তাই এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করছেন তারা কিনে ফেলতে পারেন। আর যারা কিনে ফেলেছেন তাদের চিন্তা করার আর কোনো কারণ নেই।













