বাংলাহান্ট: চেনা কলকাতার ছবি বদলে গেল সপ্তমীতে। উৎসবের আলো নিভিয়ে দিল আঁধার। কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা (Chorebagan Disaster)। যার যেতে চলে গেল তরতাজা ১৯টি প্রাণ। মণ্ডপে পড়ে রইল পুজোর জন্য নতুন কেনা পায়ে দেওয়া সেই জুতোগুলো। নিহতদের তালিকায় রয়েছে ৭ বছরের এক শিশু সহ একাধিক মহিলাও। ইতিমধ্যেই সামনে এসেছে সম্পূর্ণ তালিকা।
উৎসব রূপ নিল উৎ’শব’ -এর | Chorebagan Disaster
চোরবাগানের দুর্গাপুজোর প্যান্ডেলে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও বেশি। পুলিশি তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। মৃতনামের তালিকা সামনে এসেছে। যার মধ্যে রয়েছেন বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা দু’জন।
মৃতদের নামের তালিকা
১. অভিষেক শ্রীবাস্তব (৩৮), বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।
২. অন্যাস শ্রীবাস্তব (৭), বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা।
৩. শ্রীপর্ণা পোদ্দার (২৩), বৈদ্যবাটি, হুগলির বাসিন্দা।
৪. আকৃতি কুমারী (১৭), বালির আনন্দনগর এলাকার বাসিন্দা।
৫. বার্নালি হালদার (১৭), নিউ টাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা।
৬. শুভম সোনকর (৩২), কলকাতার বাগমারি লেনের বাসিন্দা।
৭. আরতি সরকার বিশ্বাস (৪৫), নদিয়ার চাকদহের বাসিন্দা।
৮. তানিয়া বিশ্বাস (১৮), নিউ টাউনের গৌরাঙ্গনগরের বাসিন্দা।
৯. বিকাশ ভট্টাচার্য (৬৬), হাওড়ার শালকিয়ার বাসিন্দা।
১০. স্নেহা ভান্ডারি (২০), দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।

আরও পড়ুন: চোরবাগান কাণ্ডের পর পুজোর বাকি ৪ দিন নিয়ে বড় সিদ্ধান্ত! জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী
১১. সন্দীপ ভেঁড় (১৪), পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুরের বাসিন্দা।
১২. পিয়ালি প্রামাণিক (২৫), হুগলির আরামবাগের বাসিন্দা।
১৩. টগর ভেঁড় (৩৭), পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুরের বাসিন্দা।
১৪. কল্পনা জানা (৪২), সোদপুরের বাসিন্দা।
১৫. প্রিয়া সামাদ্দার (৫৯), নিউ ব্যারাকপুরের বাসিন্দা।
১৬. দিলীপ ঘোষ (৫৯), বরানগরের বাসিন্দা।
১৭. প্রাঞ্জ্বল সরকার (১৩), আগরপাড়ার বাসিন্দা।
১৮. দীপালি ঘোষ (৫৩), বরানগরের বাসিন্দা।
১৯. মিঠু মণ্ডল (৪৫), কলকাতার শ্যামপুকুর এলাকার বাসিন্দা।
গতকালের ঘটনায় আহত হন ২৫ জন। রাতেই তাঁদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ-সহ শহরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর এদিন সকালে ১১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৪ জন অ্যাপোলো হাসপাতালে রয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে সূত্রের খবর।














