রিপোর্ট না দেওয়ায় কড়া পদক্ষেপ? শুক্রবার দুপুরেই দিল্লি পৌঁছালেন নন্দিনী চক্রবর্তী, তলব কমিশনের!

Published on:

Published on:

Chief Secretary Nandini Chakraborty in Delhi over SIR Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য ও নির্বাচন কমিশনের টানাপোড়েন এবার চরমে। SIR ইস্যুতে একাধিক নির্দেশ মানা হয়নি, এই অভিযোগের জেরে শুক্রবার সকালে দিল্লি গেলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। কমিশনের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট চাওয়া হলেও তা জমা পড়েনি। কেন নির্দেশ মানা হল না, তারই জবাব দিতেই এই সফর বলে সূত্রের খবর।

কেন দিল্লি গেলেন মুখ্যসচিব (Nandini Chakraborty)?

নির্বাচন কমিশন আগেই রাজ্যকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছিল। কিন্তু সেই রিপোর্ট জমা পড়েনি। পাশাপাশি, চারজনের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলেই অভিযোগ। এই সব প্রশ্নের উত্তর জানতেই মুখ্যসচিবের (Nandini Chakraborty) দিল্লি যাত্রা বলে মনে করা হচ্ছে। গত বছরের ৫ আগস্ট এবং চলতি বছরের ২ জানুয়ারি চিঠি দিয়েও কোনও পদক্ষেপ হয়নি বলে কমিশনের দাবি। ২ জন ইআরও (ERO), ২ জন এএইআরও (AERO) এবং ১ জন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩২ ধারায় ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ অনুযায়ী এফআইআর দায়েরের নির্দেশ ছিল। কিন্তু সেই এফআইআর এখনও করা হয়নি। এ নিয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এমনকি তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকেও দিল্লিতে তলব করা হয়েছিল।

এছাড়াও বসিরহাট-১-এর বিডিও ও এএইআরও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করা হয়নি বলে অভিযোগ। কমিশনের দাবি, তিনি আইনবিরোধীভাবে স্বতঃপ্রণোদিত নির্দেশ দিয়ে অতিরিক্ত ১১ জন এএইআরও নিয়োগ করে শুনানি পরিচালনা করান। গত ২৫ জানুয়ারি নির্দেশ দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেই নির্দেশও মানা হয়নি বলে অভিযোগ।

আরও একটি বড় প্রশ্ন উঠেছে তিনজন ইলেক্টোরাল রোল অবজারভারের বদলি নিয়ে। অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলি বাতিল করা হয়নি। অভিযোগ, ২৭ অক্টোবর ২০২৫-এর SIR সংক্রান্ত নির্দেশিকা অমান্য করেই তাঁদের বদলি করা হয়। এই বিষয়ে রিপোর্ট চাওয়া হলেও তা এখনও কমিশনের কাছে পৌঁছয়নি। ২০২৩ সালের ২৬ জুনের নির্দেশিকা অনুযায়ী এসডিও-এসডিএম স্তরের আধিকারিকদের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) হিসেবে নিয়োগ করা হয়নি বলেও অভিযোগ। চিঠি দেওয়ার পরও সেই নির্দেশ কার্যকর করা হয়নি।

Nandini Chakraborty has become the first woman Chief Secretary of West Bengal!
রাজ্যের নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী

আরও পড়ুনঃ ময়নায় গেরুয়া শিবিরে ধাক্কা, ক্রিকেটার বিধায়ককে আক্রমণ করে তৃণমূলে পা রাখলেন নেতা

একইভাবে, এসডিও/এসডিএম স্তরের আধিকারিকদের রিটার্নিং অফিসার (RO) হিসেবে নিয়োগ না করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। এই সমস্ত বিষয়েই গত ৯ ফেব্রুয়ারি দুপুর ৩টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট না দেওয়ায় মুখ্যসচিবকে (Nandini Chakraborty) হাজিরা দিতে বলা হয়েছে বলেই সূত্রের দাবি।