গ্যাস সংকট নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক, ফের পথে নামতে পারে তৃণমূল

Published on:

Published on:

Mamata Banerjee Calls Emergency Nabanna Meeting Over LPG Supply Crisis
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাব এবার সরাসরি এসে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। রান্নার গ্যাসের জোগান কমে যাওয়া এবং দাম বৃদ্ধিকে ঘিরে উদ্বেগ বাড়ছে বহু পরিবারে। এই পরিস্থিতিতে কেন্দ্রের নীতিকেই দায়ী করে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্যাস সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।

গ্যাস সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

প্রশাসনিক সূত্রের খবর, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মূলত কীভাবে সাধারণ মানুষের সমস্যা কমানো যায় এবং সরবরাহ স্বাভাবিক রাখা যায়, তা নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, কোনও বিকল্প পরিকল্পনা বা প্রস্তুতি ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। তাঁর মতে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে। তিনি বলেন, রান্নার গ্যাসের সরবরাহ যেন কোনওভাবেই বন্ধ না হয়, তা নিশ্চিত করা জরুরি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, শুধু বাড়ির রান্নার জন্যই নয়, বহু পরিষেবা গ্যাসের উপর নির্ভরশীল। অটোচালকদের অনেক ক্ষেত্রেই গ্যাসের প্রয়োজন হয়, পাশাপাশি আইসিডিএস পরিষেবা, স্কুলের মধ্যাহ্নভোজন প্রকল্প বা ছোট ছোট খাবারের দোকান, সব ক্ষেত্রেই রান্নার গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু প্রশাসনিক পদক্ষেপেই সীমাবদ্ধ থাকছেন না মুখ্যমন্ত্রী। রাজনৈতিক কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই গ্যাস ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে পারে শাসক দল। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে নির্বাচন সংক্রান্ত বিতর্কের কথাও তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর দাবি, মানুষের অধিকার ও দৈনন্দিন সমস্যার দিকে নজর দেওয়ার বদলে অন্য ইস্যুতে সময় নষ্ট করা হচ্ছে। তাঁর বক্তব্য, মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার দিকে না তাকিয়ে গ্যাস সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করা উচিত। মমতা আরও মনে করিয়ে দেন, রান্নার গ্যাস সরবরাহের দায়িত্ব রাজ্যের হাতে নেই। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বিষয়। তাঁর অভিযোগ, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল নীতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

LPG Cylinder New 21 Day Booking Rule in India

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নতুন মোড়! কুন্তল ঘোষ-মণীশ জৈনকে ফের তলব ED-র

উল্লেখ্য, চলতি মাস থেকেই বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দাবি, অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গ্যাস এজেন্সি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলে টাকা দিয়েও অনেক সময় গ্যাস সময়মতো পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বেআইনি মজুতের অভিযোগও সামনে আসছে। এর জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত পরিবারের মানুষজন।