আদানি গ্রুপের এই কোম্পানি পেল বড় অর্ডার! শেয়ারের দিকে নজর বিনিয়োগকারীদের

Published on:

Published on:

Shares of this Adani Group company surge despite turbulent market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আদানি গ্রুপের (Adani Power) সংস্থা আদানি পাওয়ার রবিবার জানিয়েছে যে, তারা মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড (MSEDCL) থেকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য একটি লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রস্তাবিত ২৫ বছরের বিদ্যুৎ সরবরাহ চুক্তির অধীনে সরবরাহ ২০৩০-৩১ অর্থবর্ষ থেকে শুরু হবে। এমতাবস্থায়, আদানি পাওয়ারের শেয়ার আগামীকাল, সোমবার ফোকাসে থাকতে পারে। জানিয়ে রাখি যে, গত শুক্রবার বাজার বন্ধের সময়ে BSE-তে এই শেয়ারের দাম ছিল ১৪৬.৭০ টাকা। বিগত ৫ বছরে এই শেয়ার ৮৪৫.২৩ শতাংশের রিটার্ন প্রদান করেছেন।

কী জানিয়েছে সংস্থাটি (Adani Group)?

ইতিমধ্যেই আদানি পাওয়ারের CEO এস.বি. খেয়ালিয়া এক বিবৃতিতে বলেছেন ‘MSEDCL-এর এই লেটার অফ অ্যাওয়ার্ড
আদানি পাওয়ারের খরচ কাঠামোর প্রতিযোগিতামূলকতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে ক্ষেত্রে আমাদের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের মাধ্যমে ভারতের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আমাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে।’ এর মাধ্যমে, আদানি পাওয়ার এখন তার নির্মাণাধীন ২৩.৮ গিগাওয়াট ক্ষমতার মধ্যে ১৩.৩ গিগাওয়াটের জন্য দীর্ঘমেয়াদী পিএসএ সুরক্ষিত করেছে। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ১০,৪০০ মেগাওয়াট ক্ষমতার ৫ টি দীর্ঘমেয়াদী পিএসএ বিড জিতেছে।

This company of Adani group got a big order.

বিস্তারিত: ইতিমধ্যেই এই আদানি পাওয়ার লিমিটেড রবিবার জানিয়েছে যে তারা, মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য একটি লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে। কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা তাদের নির্মাণাধীন একটি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প থেকে এই বিদ্যুৎ সরবরাহ করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অত্যন্ত প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার পর মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডকে এই চুক্তি প্রদান করা হয়েছে। যেখানে কোম্পানিটি সর্বনিম্ন দরদাতা ছিল ( প্রতি ইউনিট ৫.৩০ টাকা দর)। জানিয়ে রাখি যে, এটি একটি ২৫ বছরের বিদ্যুৎ সরবরাহ চুক্তি (PSA) এবং সরবরাহ ২০৩০-৩১ সাল থেকে শুরু হবে।

আরও পড়ুন: ‘ভারতের DNA-তে ট্রফি জেতা, আমরা হেরেই যাই’, পাকিস্তানের সমালোচনা করলেন খোদ পাক কিংবদন্তি

ডিসেম্বর ত্রৈমাসিকের ফলাফল: জানিয়ে রাখি যে, আদানি পাওয়ারের ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) কনসোলিডেটেড রেভিনিউ১৫ শতাংশেরও বেশি কমে ২,৪৮৮ কোটি টাকায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। কোম্পানিটি এই পতনের কারণ হিসেবে আগের সময়ের তুলনায় এককালীন আয় কম হয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগে পড়ার আগে জেনে নিন ছুটির তালিকা

কোম্পানির জারি করা এক বিবৃতি অনুসারে, “২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে PAT ছিল ২,৪৮৮ কোটি টাকা। যা ২০২৪-২৫ অর্থবর্ষের একই সময়ে ছিল ২,৯৪০ কোটি টাকা।’ ওই ত্রৈমাসিকে কোম্পানির মোট রেভিনিউ ছিল ১২,৭১৭ কোটি টাকা। যা পূর্বের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ছিল ১৩,৪৩৪ কোটি টাকা। কোম্পানির মতে, কম শুল্ক এবং অন্যান্য আয় হ্রাস সত্ত্বেও এই অর্জন সম্ভব হয়েছে। এদিকে, বর্ষার আগাম আগমন এবং দীর্ঘায়িত বর্ষার কারণে চাহিদা ব্যাহত হওয়া সত্ত্বেও, কোম্পানির বিদ্যুৎ বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৬ বিলিয়ন ইউনিট। আগের অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এটি ছিল ২৩.৩ বিলিয়ন ইউনিট।