অবসরের পর মাসে মাসে মিলবে ৫ হাজার! এই সরকারি স্কিমের কথা না জানলেই মিস

Published on:

Published on:

Atal Pension Yojana Secure 60000 Yearly Income After Retirement
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বয়স বাড়ার পর নিয়মিত আয়ের চিন্তা অনেকেরই থাকে। বিশেষ করে যাঁরা কম আয়ের মধ্যে জীবন কাটান, তাঁদের জন্য অবসরের পর আর্থিক নিরাপত্তা বড় বিষয় হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান হিসেবে কেন্দ্র সরকার চালু করেছে একটি বিশেষ পেনশন প্রকল্প (Atal Pension Yojana) যেখানে অল্প অল্প করে জমালেই ৬০ বছর বয়সের পর মাসে নির্দিষ্ট টাকা পাওয়া যায়। ইতিমধ্যেই কোটি কোটি মানুষ এই প্রকল্পে ভরসা রাখছেন।

অবসরের পর নিশ্চিত মাসিক আয়ের সহজ উপায় (Atal Pension Yojana)

কেন্দ্রীয় সরকারের চালু করা অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) ধীরে ধীরে দেশের সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৫ সালে শুরু হওয়া এই সামাজিক সুরক্ষা প্রকল্প মূলত কর্মরত মানুষদের বার্ধক্যে আর্থিক সহায়তা দেওয়ার জন্য তৈরি। এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। অর্থাৎ বছরে ১২,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত আয় নিশ্চিত করা হয়।

সরকারি পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ৯ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পে (Atal Pension Yojana) যুক্ত হয়েছেন। শুধু ২০২৫-২৬ অর্থবর্ষেই নতুন করে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ গ্রাহক এতে নাম লিখিয়েছেন। এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি একটি ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এছাড়া এটি মূলত তাঁদের জন্য, যাঁরা আয়কর দেন না।

পেনশনের পরিমাণ নির্ভর করে কত টাকা মাসে জমা করা হচ্ছে এবং কত বয়সে এই প্রকল্পে যোগ দেওয়া হয়েছে তার উপর। যেমন, কেউ যদি ২৫ বছর বয়সে এই স্কিমে নাম লেখান, তাহলে তাঁকে ৬০ বছর পর্যন্ত প্রতি মাসে প্রায় ৩৭৬ টাকা করে জমা দিতে হবে। এতে তিনি প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পাওয়ার যোগ্য হবেন।

এই প্রকল্পের (Atal Pension Yojana) আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রাহকের মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রী সেই পেনশন পেতে থাকবেন। পরে তাঁদের দু’জনের মৃত্যুর পর মনোনীত ব্যক্তির হাতে জমা অর্থ তুলে দেওয়া হবে।

Atal Pension Yojana Get 5000 Monthly Pension After 60

আরও পড়ুনঃ প্রথম দফার ভোটেই বড় ইঙ্গিত! ১১০ আসনের দাবি কেন করলেন শাহ?

সব মিলিয়ে, অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) কম আয়ের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য পেনশন ব্যবস্থা হিসেবে সামনে এসেছে, যা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।