লুকিয়ে মোবাইলে মহিলাদের স্নানের ভিডিও করার অভিযোগ! গ্রেফতার ২ ক্রিকেটার

Published on:

Published on:

2 Cricketers arrested for secretly filming women bathing.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রিকেট অনুরাগীরা মেতে রয়েছেন IPL ২০২৬-এর উত্তেজনায়। ঠিক এই আবহেই শ্রীলঙ্কার ক্রিকেট থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, একটি হোটেলে মহিলাদের স্নানের ভিডিও করার অভিযোগে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই খেলোয়াড়কে (Cricketers) গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে। যেখানে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলটি অবস্থান করছিল। এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনাটি শ্রীলঙ্কার ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছে। তবে, খেলোয়াড়দের নাম এখনও প্রকাশ করা হয়নি।

লুকিয়ে মোবাইলে মহিলাদের স্নানের ভিডিও করার অভিযোগে গ্রেফতার ২ ক্রিকেটার (Cricketers):

বাথরুমে মহিলাদের স্নান করার ভিডিও: বিষয়টির পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, এই দুই তরুণ ক্রিকেটার দলের সঙ্গে একই হোটেলে ছিলেন। এমতাবস্থায়, হোটেলে থাকা কয়েকজন মহিলা অভিযোগ করেন যে, মোবাইল ফোন দিয়ে তাঁদের বাথরুমের ভিডিও করা হয়েছে। এই গুরুতর অভিযোগ পাওয়ার পর নারাহেনপিতা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং ওই দুই খেলোয়াড়কে আটক করা হয়। এদিকে, ওই ভিডিওগুলি ইন্টারনেটে শেয়ার করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

2 Cricketers arrested for secretly filming women bathing.

জানা গিয়েছে যে, আটক করা ওই দুই খেলোয়াড়কে আলুথকাডে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁরা ব্যক্তিগত জামিনে মুক্তি পান। তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ শ্রীলঙ্কান রুপিতে (প্রায় ১,৫৬৪ মার্কিন ডলার) জামিন মঞ্জুর করা হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ মে সম্পন্ন হবে। তবে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC) এখনও এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপের কথা ঘোষণা করেনি।

আরও পড়ুন: ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বড় স্বস্তি দিল RBI! এই নিয়মে হল পরিবর্তন, এখনই জেনে নিন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে: সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে একসঙ্গে আধিকারিকরা পদত্যাগ করেছিলেন। এই আবহে একটি ট্রান্সফর্মেশন কমিটি গঠনের মাধ্যমে প্রশাসনিক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এদিকে, প্রাক্তন সাংসদ অ্যারন বিক্রমরত্নেকে এই ট্রান্সফর্মেশন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর! এবার ট্রেনেই মিলবে বিমান সফরের অনুভূতি, মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা

অপরদিকে, কুমার সাঙ্গাকারাও এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, রোশন মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনিও ওই কমিটির অংশ। এমতাবস্থায়, এই ট্রান্সফর্মেশন কমিটি আগামী দিনে অভিযুক্ত দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বলি অনুমান করা হচ্ছে।