ভবানীপুরেও গেরুয়া ঝড়! ১৫,১০৫ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু অধিকারী

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ২৬-এর বিধানসভা নির্বাচনে সমগ্র রাজ্য পরিলক্ষিত করেছে গেরুয়া ঝড়। তবে, এবারের নির্বাচনে দু’টি হাইভোল্টেজ কেন্দ্র ছিল ভবানীপুর এবং নন্দীগ্রাম। দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অপরদিকে, ভবানীপুরে শুভেন্দুর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari):

সোমবার অর্থাৎ ৪ মে ভোটের ফলাফল ঘোষণার দিন নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের রেশ প্রথম থেকেই পরিলক্ষিত হয়েছিল এবং সেখানে জয়লাভও করেন তিনি। তবে, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া টক্কর দিয়ে ওই কেন্দ্রে বাজিমাত করলেন বিজেপি প্রার্থী। ১৫,১০৫ ভোটে, ভবানীপুরে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।

Subhendu Adhikari defeated Mamata Banerjee in Bhabanipur.

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভবানীপুর কেন্দ্রে ২০ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৮,৩৪৯। অপরদিকে ওই কেন্দ্রে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন ৭৩,৪৬৩। এমতাবস্থায়, বড় ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হবেন থালাপতি বিজয়? চমকে দেবে তাঁর সম্পদের পরিমাণ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভবানীপুর কেন্দ্রের গণনা চলাকালীন গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি বিস্ফোরক দাবিও করেন। সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মমতা জানান, ‘বিজেপি একশোর বেশি আসনে গণনা লুট করেছে’। এমনকি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তবে, শেষপর্যন্ত ভবানীপুরেও পরাজিত হলেন মমতা।

আরও পড়ুন: বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! তেল উৎপাদন বাড়ানোর প্রস্তুতি OPEC+-এর

এদিকে, বঙ্গজুড়ে গেরুয়া ঝড়ের আবহে পরপর দুই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত হতেই বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদীও বঙ্গে বিজেপির এই দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। তিনি জানিয়েছেন রবীন্দ্র জয়ন্তীতেই শপথ গ্রহণ করবে বিজেপি সরকার।