বদলাচ্ছে ৪০ বছরের পুরনো সিস্টেম, নতুন আপডেটে টিকিট বুকিং আরও সহজ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার্থে নানান পরিবর্তন, আপডেট নিয়ে আসে ভারতীয় রেল (Indian Railways)। এবার যাত্রী সুবিধার্থে রেলের রিজার্ভেশন সিস্টেমে আসতে চলেছে বিরাট পরিবর্তন। আগামী অগাস্ট মাস থেকেই নতুন এবং আপগ্রেডেড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু হতে চলেছে ভারতীয় রেলে। দীর্ঘ ৪০ বছরের পুরনো সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম আনতে চলেছে রেল।

রিজার্ভেশন সিস্টেমে বড় পরিবর্তন আনছে ভারতীয় রেল (Indian Railways)

মূলত টিকিট বুকিং প্রক্রিয়া এতে আরও সহজ হয়ে উঠবে। এতে কোনোরকম যান্ত্রিক ত্রুটি গত সমস্যার মুখে আর পড়তে হবে না যাত্রীদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার রেল ভবনে একটি রিভিউ বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আধিকারিকদের নির্দেশ দেন, পুরনো রিজার্ভেশন সিস্টেম থেকে নতুন রিজার্ভেশন সিস্টেমে আপগ্রেড করা হচ্ছে। এই সময় টিকিট বুকিং বা অন্য পরিষেবা পেতে যেন কোনও সমস্যা না হয় যাত্রীদের, সেদিকে নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

Indian railways ticket reservation system is changing

শুরু হয়েছে অনলাইন বুকিং: উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথম প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম নিয়ে এসেছিল ভারতীয় রেল। সময়ের সঙ্গে সঙ্গে যাত্রী বেড়েছে, তেমনই সিস্টেমও কয়েকবার আপগ্রেড হয়েছে। ২০০২ সাল থেকে শুরু হয় অনলাইন রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম। এখন ৮৮ শতাংশ বুকিংই হয় অনলাইনে।

আরও পড়ুন : মেয়াদ শেষ মমতার, বিধানসভার চারটি ঘর বন্ধের নির্দেশ উপর মহলের

কী কী সুবিধা অ্যাপে: সিস্টেম যে আপগ্রেড হয় তার সবথেকে সাম্প্রতিক উদাহরণ হল রেলওয়ান সুপার অ্যাপ। লোকাল ট্রেন (Indian Railways) থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করা যায় রেলওয়ান অ্যাপের মাধ্যমেই। শুধু তাই নয়, ট্রেন ট্র্যাক করা, খাবার অর্ডার থেকে অভিযোগ জানানো সবই হয় এই অ্যাপ দিয়ে। এছাড়াও টিকিট ক্যানসেল, প্ল্যাটফর্ম টিকিট কেনা থেকে অসংরক্ষিত টিকিট কেনার সুবিধাও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : পুরো টাকা মেটায়নি বিদায়ী রাজ্য সরকার, এখনও কি চালু ‘স্বাস্থ্যসাথী’? কী জানাল হাসপাতাল কর্তৃপক্ষ?

জানা যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয় রেলওয়ান অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটার আগেই স্টেটাস চেক করা যাবে। রেলের তরফে জানানো হয়েছে, টিকিট কনফার্মেশন প্রেডিকশনও এই অ্যাপের দৌলতে অনেকটা বেড়েছে। আগে প্রায় ৫৩ শতাংশ নির্ভুল প্রেডিকশন মিলত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ শতাংশতে। জানা যাচ্ছে, নতুন সিস্টেমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই টিকিট বুক করা যাবে। সেইসঙ্গে টিকিট ক্যানসেল করলে মিলবে রিফান্ডও।