বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। বন্ধুদের সঙ্গে আপনি আজ একটি আকর্ষণীয় পরিকল্পনা করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। কর্মক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। একটি নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে দূর্বা অর্পণ করুন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও অর্থ বিনিয়োগের আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। সেইসব আত্মীয়দের অবশ্যই কৃতজ্ঞতা জানান যাঁরা আপনাকে বিপদের সময়ে সাহায্য করেছেন। কোনও গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে দিনটি নিঃসন্দেহে ভালো। শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তিকে বই অথবা পড়াশোনার সম্পর্কিত অন্যান্য জিনিস দান করুন।
মিথুন রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার ক্ষতি করতে পারেন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে অবশ্যই সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।
কর্কট রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক লেনদেন আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও যেতে চান সেক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পুজো করুন এবং নরসিংহ কবচ (সুরক্ষার জন্য বর্ম) জপ করুন।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আপনি আজ নিজের পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একজন ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।
কন্যা রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনি আজ কোনও কাজে সাফল্যের সম্মুখীন হবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সামাজিক সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে এবং পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে অবশ্যই এমন একটি সোনার হার পরুন যেটি আপনার পেট পর্যন্ত স্পর্শ করবে।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। উচ্চ রক্তচাপে রোগীদের সতর্ক থাকতে হবে। কোথাও বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনি আজ আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন।
আপনাকে আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে বটগাছ লাগিয়ে ওই গাছের পুজো করুন।
বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার জীবনে আজ একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই হনুমান মন্দিরে বোঁদে এবং লাড্ডু অর্পণ করুন।
ধনু রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও গোপন সম্পর্কে আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ এমন একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখতে পারবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু অথবা প্রতিবন্ধীদের খাটিয়া অর্পণ করুন।
আরও পড়ুন: বড় ধাক্কা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! পর্তুগালের জাতীয় দল থেকে হলেন সাসপেন্ড, দিতে হবে জরিমানাও
মকর রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। নাহলে, আপনি প্রতারিত হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বাড়িতে যেতে পারেন। যদিও, সেখানে কোনও কথা খারাপ লাগায় আপনি দ্রুত চলে আসতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি ফলের গাছ লাগান।
আরও পড়ুন: সহজ হবে না লড়াই! নিউজিল্যান্ডে পৌঁছনোর পরেই ‘ওয়ার্নিং’ পেলেন বৈভব সূর্যবংশী
কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। আপনি আজ আপনার একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে পরিবারের সদস্যদের গর্বিত করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ একটি সাহসী পদক্ষে গ্রহণ করবেন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ কোনও প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে সবুজ রঙের বস্ত্র দান করুন।
মীন রাশি: পরিবারের সদস্যদের অবশ্যই সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির কিছুজন আজ পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্মুখীন হবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। একজন আত্মীয়ের মাধ্যমে আপনি আজ চমকের সম্মুখীন হবেন। যার ফলে আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর পাত্রে জল পান করুন।














