বাংলা হান্ট ডেস্ক: গরমকালে হালকা খাবার খেতে আমরা সবাই চায়। কারণ গরমের মধ্যে রান্নাঘরে কাটাতে হয়। তবে আপনি যদি নতুনত্ব কিছু খাবার খাওয়ার পরিকল্পনা করার পরিকল্পনা করেন। তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটি। দেখে নিন কীভাবে বানাবেন মশলাদার মুরগির ঝুরো (Recipe)।
অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন মশলাদার মুরগির ঝুরো (Recipe)
হঠাৎ করে যদি এই গরমের মধ্যে বাড়িতে অতিথি আসে তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। যেটি বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সহজে বানিয়ে ফেলতে পারেন এই পদটি (Recipe)।

আরও পড়ুন: উইকএন্ডে একদিনের ট্রিপ? মুর্শিদাবাদে মিলবে ইতিহাস আর নবাবি আমেজ
উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংস (বড় টুকরো)
২টি পেঁয়াজ
১টি মাঝারি টম্যাটো
১ টেবিল চামচ আদা
১ টেবিল চামচ রসুন
১ চা চামচ হলুদ
১ চা চামচ ধনেগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
৪-৫টি চেরা কাঁচালঙ্কা
১ টেবিল চামচ গরম মশলা
স্বাদমতো নুন
সর্ষের তেল
প্রণালী: প্রথমে মুরগির পায়ের মাংস নিন। এরপর মাংস ভালোকরে ধুয়ে নিন। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর দিন আদা-রসুন বাটা। পাশাপাশি দিয়ে দিন স্বাদমতো নুন। এরপর মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিন টুকরো করে কাটা টম্যাটো। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো দিন এই সময়েই। এরপর আঁচ কমিয়ে মশলা কষতে থাকুন। মশলা যাতে লেগে না যায় অল্প গরম জলও দিন। পাশাপাশি চেরা কাঁচালঙ্কাগুলিও ফেলে দিন। এবার সেদ্ধ ছাড়িয়ে নেওয়া মাংস মশলার সঙ্গে কষিয়ে নিন। কিছু ক্ষণ ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কষতে দিন। সব শেষে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













