বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই ডকুমেন্ট যদি কোন কারনে ভুল থাকে তাহলে নানা রকম অসুবিধা সম্মুখীন হতে হয় জনগণকে। কারণ বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া কোন সরকারি পরিষেবা পাওয়া কষ্টকর সকলের জন্যই। তাই যে কোন কাজের জন্য নিজে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। তবে কোনো কারণে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়। তাহলে আর চিন্তা করার কিছু নেই। কারণ আপনি বাড়িতে বসে কার্ড বানিয়ে ফেলতে পারবেন।
ঘরে বসেই ডুপ্লিকেট আধার কার্ড বানানোর উপায় জানুন (Aadhaar Card)
আপনি চাইলে এখন অনায়াসে পিভিসি আধার কার্ড তৈরি করতে পারবেন। এর জন্য সবার প্রথম আপনাকে https://uidai.gov.in/ ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে পিভিসি কার্ড অপশনে যান। এরপর আপনার ১২ ডিজিটের আধার কার্ড নম্বর দিন। তারপর ক্যাপচা দিয়ে ওটিপি ভ্যারিফিকেশন কমপ্লিট করুন।

আরও পড়ুন: পুরুলিয়া থেকে জয়পুর যাত্রা এবার আরও সুবিধাজনক, জেনে নিন কোন পথে চলবে ট্রেন
এরপর ফি দেওয়ার পালা। এরজন্য আপনাকে ৫০ টাকা দিতে হবে। পাশাপাশি আপনি রশিদ পেয়ে যাবেন। এরপর কার্ড তৈরি হয়ে গেলে স্পিড পোস্টে চলে আসবে বাড়িতেই। এছাড়াও ই আধার ডাউনলোড করুন বাড়িতে বসেই, এর জন্য আপনাকে অনলাইনেই ই আধার ডাউনলোড করে নিতে পারেন। আবার ওই ওয়েবসাইটে যান। সেখানে ডাউনলোড আধার সেকশনে যেতে হবে।
তারপর লগইন করুন নিজের আধার নম্বর দিয়ে। তারপর ওটিপি দিয়ে, আধার কার্ডটি ডাউনলোড করে নিন। আর আপনি চাইলে মাক্সড আধার বা সাধারণ আধার পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন। এরপর সেটা প্রিন্ট্র করে রেখে দিন। ব্যাস, তাহলেই কাজ শেষ।
তবে কী কী কাজে লাগে আধার কার্ড?
বর্তমান দিনে আধার কার্ড ভোটার কার্ডের মতনই প্রত্যেকটি ইম্পোর্টেন্ট কাজে প্রয়োজন হয়। এছাড়াও যে কোনও ধরনের সরকারি পরিষেবা পেতে লাগে এই কার্ড। পাশাপাশি ব্যাঙ্কেও এই কার্ড ভীষণভাবে প্রয়োজনীয়। এমনকি আপনার পরিচিতি হিসেবে কাজ করতে পারে এই কার্ড। তাই এই কার্ড হারিয়ে গেলে ডুপ্লিকেট বানিয়ে ফেলা মাস্ট। আর কোন কারণে আধার কার্ড হারিয়ে গেলে, সবার প্রথমে আপনার নিকটবর্তী থানায় একটি ডায়েরি করুন। তারপর ডুপ্লিকেট কার্ড এর জন্য অ্যাপ্লাই করুন (Aadhaar Card)।













