বাংলা হান্ট ডেস্ক: শীতকালের কথা বললেই সবার আগে মাথায় আসে বাঙালি রান্না ঘরে ফুলকপি রাজত্ব শুরু হওয়া (Winter Gardening)। গরমে ধোঁয়া ওঠা পকোড়া থেকে শুরু করে মাছের ঝোল সবকিছুতেই এই ফুলকপির চল তখন থাকে হামেশাই। কিন্তু কেমন হয় এই সবজিতে আপনি যদি বাজারের থলিতে না নিয়ে এসে একেবারে সরাসরি আপনার নিজের ছাদ থেকে রান্নাঘরে ঢোকান। ভাবছেন কিভাবে সম্ভব? তা আজকের প্রতিবেদনে রইল।
অল্প জায়গায় বেশি ফলন, বাড়িতেই করুন ফুলকপি চাষ (Winter Gardening)
গাছটি ভালোভাবে বেড়ে ওঠার জন্য অন্তত ১২ থেকে ১৪ ইঞ্চি চওড়া ও গভীর টব নিতে হবে। টবের তলায় যেন জল বেরিয়ে যাওয়ার ফুটো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। না হলে জল জমে গাছের শিকড় পচে যেতে পারে। আর মাটির ক্ষেত্রে ঝুরঝুরে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। বাগানের সাধারণ মাটির সঙ্গে একটু পচানো জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিলেই কেল্লাফতে (Winter Gardening)।
বীজ বোনার নিয়ম সরাসরি বড় টবে বীজ না ফেলাই ভালো। প্রথমে ছোট কোনও ট্রে বা বীজতলায় বীজ বুনুন। মাটি সবসময় হালকা ভিজে রাখবেন, তবে কাদা করবেন না। চারায় যখন কয়েকটা পাতা গজাবে আর চারাটা একটু শক্তপোক্ত হবে, তখন সাবধানে সেটিকে তুলে বড় টবে বসান। সবচেয়ে ভালো হয় যদি একটা টবে একটাই গাছ রাখেন। এতে গাছের যত্ন নিতে সুবিধা হয়।

আরও পড়ুন: সড়কপথের ঝক্কি শেষ! এবার রোপওয়েতে চেপেই কার্শিয়াং থেকে সরাসরি দার্জিলিং যাওয়ার সুযোগ
জল, রোদ ও সারের হিসাব ফুলকপি বড় হওয়ার জন্য রোদ খুব জরুরি। দিনে অন্তত ৪-৬ ঘণ্টা রোদ পায়, টবটি এমন জায়গায় রাখুন। মাটির ওপরের অংশ শুকিয়ে এলে তবেই জল দিন।
পোকামাকড় আর ফসল তোলা এই গাছের পাতায় প্রায়ই শুঁয়োপোকা বা ছোট পোকা ধরে। তাই নিয়মিত পাতার তলার দিকটা উল্টে দেখতে হবে। পোকা দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।
বীজ বোনার পর থেকে ফসল তোলা পর্যন্ত সাধারণত ৭০ থেকে ১০০ দিন সময় লাগে। তাই একটু ধৈর্য ধরতে হবে। ছোট টব, জল জমে থাকা আর রোদের অভাব, এই তিনটি ভুল এড়িয়ে চললেই শীতের মরশুমে আপনার ছাদ ভরে উঠবে নিজের হাতে ফলানো টাটকা ফুলকপিতে (Winter Gardening)।












