সড়কপথের ঝক্কি শেষ! এবার রোপওয়েতে চেপেই কার্শিয়াং থেকে সরাসরি দার্জিলিং যাওয়ার সুযোগ

Published on:

Published on:

Darjeeling now travel from Kurseong by ropeway

বাংলা হান্ট ডেস্ক: ছুটিতে আপনিও কি দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন (Darjeeling)। কারন এবার দার্জিলিং এ ঘুরতে যাওয়া আগের থেকে সহজ হতে চলেছে। পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি রোপওয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

এবার রোপওয়েতে কার্শিয়াং থেকে দার্জিলিং যাত্রা (Darjeeling)

মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির বিষয়ে আলোচনা করা হয়েছে (Darjeeling)। দার্জিলিং এর সংসদ রাজুবিস্তা বলেন, শুধু পর্যটক নন দার্জিলিং এর সাধারণ মানুষ ও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন এই সিদ্ধান্তের জন্য।

রোপওয়ে তৈরি হলে দার্জিলিংয়ের নিত্যযাত্রীরা সব থেকে বেশি উপকৃত হবেন। যার ফলে নিউ জলপাইগুড়ি থেকে পর্যটক এর আকার্শিয়াং পৌঁছে রোপওয়ে ধরে সোজা দার্জিলিঙে যেতে পারবেন। পাশাপাশি ঘুম থেকে দার্জিলিঙে পৌঁছানো দীর্ঘ যানজটের যন্ত্রণাও আর তাদেরকে ভোগ করতে হবে না।

Darjeeling now travel from Kurseong by ropeway

আরও পড়ুন: ধনতেরাসের আগে ফের কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট প্রাইস

তাছাড়া মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের দার্জিলিং ও কালিম্পং জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রায় ১৯ কোটি টাকা দিয়ে দার্জিলিং ম্যালের পাশে অবস্থিত মহাকাল মন্দির সংস্কার করবে রাজ্য।

তারই সঙ্গে চলতি মাসে কালিম্পং-এ মেডিকেল কলেজের শিলান্যাস করা হবে। সেটিও মুখ্যমন্ত্রী নিজের হাতে করতে চান বলে জানিয়েছেন দার্জিলিংয়ের (Darjeeling) সাংসদ।