পেট্রোল-দুধের পর এবার দামি পাউরুটিও, কত টাকা বাড়ল প্যাকেট প্রতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মুদ্রাস্ফীতির জেরে নাজেহাল সাধারণ মানুষ। পেট্রোল, ডিজেল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে কার্যত আগুন লেগেছে। কিছুদিন আগেই বেড়েছিল দুধের দাম। আর এবার দাম বাড়ল পাউরুটিরও (Bread Price)। দাম বাড়াতে শুরু করেছে পাউরুটি কোম্পানিগুলি।

একধাক্কায় দাম বাড়ল পাউরুটির (Bread Price)

মুম্বইয়ের একটি কোম্পানি একধাক্কায় এক প্যাকেট রুটির দাম বাড়িয়ে দিয়েছে ৫ টাকা। অন্যান্য কোম্পানিগুলিও দাম বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বইয়ের মডার্ন ব্রেড তাদের পাউরুটির দাম বাড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে, বেসিক ভ্যারিয়েন্টগুলির দাম বাড়িয়েছে এই সংস্থা।

Bread price hike after milk

দামবৃদ্ধির পথে সংস্থাগুলি: টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, মডার্ন ব্রেড ১৬ মে থেকে বেসিক ভ্যারিয়েন্টগুলিতে মূল্যবৃদ্ধি কার্যকর করেছে। এরপরেই আশঙ্কা করা হচ্ছে, ব্রিটানিয়া এবং Wibs ও একই পথে হাঁটতে পারে। আগে ৪০০ গ্রাম স্যান্ডউইচ ব্রেডের দাম ছিল ৪০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৫ টাকা। Whole Wheat ব্রেড প্রতি প্যাকেটের দাম ৫৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়।

আরও পড়ুন : DBT লিঙ্ক না করলে মিলবে না অন্নপূর্ণা যোজনা, কীভাবে করতে হবে লিঙ্ক?

কত বাড়ল দাম: মাল্টিগ্রেন ব্রেডের দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। ব্রাউন ব্রেডের প্যাকেট প্রতি দাম ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। ছোট সাদা পাউরুটির প্যাকেটের দাম (Bread Price) ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ টাকা। ছোট ব্রাউন ব্রেডের প্যাকেটের দাম ২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। জানা যাচ্ছে, কাঁচামালের ক্রমবর্ধমান খরচ, প্লাস্টিকের মোড়কজাত সামগ্রীর খরচ, পরিবহন খরচ এবং ভারতীয় মুদ্রার দুর্বলতার জন্য বেড়েছে পাউরুটির দাম।

আরও পড়ুন : ট্রেন যাত্রা আর নয়, মেট্রো পথে জুড়ছে শ্রীনগর! বেনজির উদ্যোগ কেন্দ্রের

আসলে প্যাকেজিং এ ব্যবহৃত প্লাস্টিকের কাঁচামাল উল্লেখযোগ্য পরিমাও আমদানি করে ভারত। টাকার দাম পড়ায় আমদানি খরচ বেড়েছে। অন্যদিকে পেট্রোল, ডিজেল, সিএনজির মূল্যবৃদ্ধির জেরে বেড়েছে পরিবহন খরচ। তার জেরেই বিভিন্ন পণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে বলে খবর।