একবার খেলেই বারবার খেতে চাইবেন, রইল সহজ দই চিকেনের রেসিপি

Published on:

Published on:

Recipe make delicious Dahi Chicken using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে দূর্গা পুজো শেষ। এবার বিজয়াতে আপনি যদি চান নতুনত্ব কোন খাবার অথবা মিষ্টি বাড়িতে তৈরি করতে তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু দই চিকেনের রেসিপি রইল।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দই চিকেন (Recipe)

আপনি যদি পুজোর সময় অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দই চিকেন (Recipe)।

Recipe make delicious Dahi Chicken using just a few ingredients

আরও পড়ুন: মেঘ-পাহাড়ের হাতছানি, পর্যটকদের নতুন পছন্দ পেডং

উপকরণ;

চিকেন নিন ৫০০ গ্রাম
ফেটানো টক দই লাগবে ২০০ গ্রাম
৩টি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি লাগবে
দেড় ইঞ্চি আদা ও ২০ কোয়া রসুনের পেস্ট লাগবে
কাঁচালঙ্কা নিন ৬ থেকে ৭টি
১টি টমেটো কুচি করে নিন
ফোড়নের জন্য তেজপাতা নিন ২টি, এলাচ লাগবে ৪টি, লবঙ্গ নিন ১০ থেকে ১২টি, দারচিনি লাগবে ৩ টুকরো, গোলমরিচ নিন ১৫ থেকে ২০টি, হলুদ ও লঙ্কার গুঁড়ো নিন পরিমাণ মতো, জিরে ও ধনে গুঁড়ো নিন আধ চামচ করে, চিনি লাগবে আধ চামচ, কাসুরি মেথি নিন ১ চামচ
তেল লাগবে ২ টেবিল চামচ
নুন নিন স্বাদমতো
ধনেপাতা কুচি নিন আধ কাপ

প্রণালী: প্রথমে মাংস ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর তাতে ফেটানো টক দই, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন এবং আদা-রসুন বাটার কিছুটা অংশ দিন। তারপর ভাল করে মাখিয়ে নিতে হবে। এভাবে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। তাতে মাংসের স্বাদ বাড়বে।এবার গ্যাসে কড়াই চাপান। তাতে দিন তেল। সেটা গরম হলেই কিছুটা আদা-রসুন বাটা, টমেটো কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে দিতে হবে। ভাল করে কষিয়ে নিন। এরপর দিতে হবে পেঁয়াজ কুচি। সেটা দিয়ে হালকা করে ভেজে নিন। এরপর জিরে, ধনে ও সামান্য হলুদ গুঁড়ো দিন। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত নেড়ে যেতে হবে। তাহলেই স্বাদ আসবে দারুণ।এবার কড়াইতে দিতে হবে ম্যারিনেট করা মুরগির মাংস। এই সময় গ্যাসের আঁচ মাঝারি করে রাখুন। ঢাকা দিয়ে ভাল করে কষাতে থাকুন। দই থেকে এমনিই জল বের হবে। এরপর জল শুকিয়ে গেলেন নামিয়ে ফেলুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।