গ্রেফতারির আশঙ্কা অভিষেকের! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের ‘যুবরাজ’

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিপাকে পড়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে করা কিছু মন্তব্য সমাজে অশান্তি ছড়াতে পারে আশঙ্কা করে দায়ের করা হয়েছে অভিযোগ। এমতাবস্থায় গ্রেফতারির আশঙ্কা থেকে আগাম আইনি সুরক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ অভিষেক।

রক্ষাকবচের আবেদনে হাইকোর্টে অভিষেক (Abhishek Banerjee)

রবিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রক্ষাকবচের আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে আদালতে আবেদন করেন আইনজীবী অর্ক কুমার নাগ। ঘটনার সূত্রপাত নির্বাচনী প্রচার চলাকালীন সময়ে। আদালত সূত্রে খবর, অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজে অমিত শাহকে উদ্দেশ্য করে প্ররোচনা মূলক শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এই ধরণের বক্তব্য সমাজে হিংসা, অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বাগুইআটির সমাজকর্মী রাজীব সরকার।

Abhishek Banerjee went to Calcutta High Court

কী অভিযোগ অভিষেকের বিরুদ্ধে: অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে বলে খবর। তারপরেই আগাম আইনি সুরক্ষার দাবিতে হাইকোর্টে হাজির হন অভিষেক (Abhishek Banerjee)। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, দল রঙ না দেখে পুলিশ নিজের কাজ করবে।

আরও পড়ুন : ট্রেন যাত্রা আর নয়, মেট্রো পথে জুড়ছে শ্রীনগর! বেনজির উদ্যোগ কেন্দ্রের

নতুন করে তদন্ত মামলায়: অতীতে যে অভিযোগ গুলির কোনও নিস্পত্তি হয়নি, সেগুলি রিওপেন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই একুশের নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার অভিযোগগুলি নিয়ে ফের সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থাগুলি।

আরও পড়ুন : পেট্রোল-দুধের পর এবার দামি পাউরুটিও, কত টাকা বাড়ল প্যাকেট প্রতি

যদিও তৃণমূলের অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরণের মামলা করা হচ্ছে। হাইকোর্টে এই মামলার শুনানিতে কী উঠে আসে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।