মোটা সুদের লোভে ঝুঁকছেন অনেকেই, পোস্ট অফিসের এই স্কিমে মিলছে দারুণ সুবিধা

Published on:

Published on:

Post Office scheme offers interest of rupes 5.5 lakh
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কালকের দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office)।

পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ৫.৫ লক্ষ টাকার সুদ (Post office)

টাকা মানুষের কাছে বিপদের সময় বড় সম্বলের জায়গা। পাশাপাশির পোস্ট অফিস গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে। যার মধ্যে অন্যতম হল পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (Post Office)। এই প্রকল্পটি বিশেষভাবে তাদের জন্য যারা এককালীনভাবে টাকা বিনিয়োগের মাধ্যমে নিয়মিত মাসিক আয় চান। এছাড়াও এমআইএস স্কিমে বারবার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার একটি নির্দিষ্ট অংকের বিনিয়োগ করলেই আপনি প্রতি মাসে সুদ বাবদ মোটা টাকা পাবেন।

 Post Office scheme offers interest of rupes 5.5 lakh

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় সুখবর! শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে চালু হল নতুন ট্রেন পরিষেবা

এমন পরিস্থিতিতে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং উচ্চ মুনাফাজনক বিনিয়োগের জন্য অন্যতম সেরা ঠিকানা হয়ে উঠেছে ভারতীয় ডাকবিভাগের ‘পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম’ বা পিওএমআইএস (POMIS)।বর্তমান দিনে যেখানে মিউচুয়াল ফান্ড বা এসআইপির (SIP) মতো বাজারগত ঝুঁকি থাকে। সেখানে পোস্ট অফিসের এই সরকারি স্কিম আপনার আমানতকে ১০০ শতাংশ সুরক্ষিত রেখে প্রতি মাসে একটি নির্দিষ্ট আয়ের গ্যারান্টি দিচ্ছে।

এছাড়াও পোস্ট অফিসের এই বিশেষ মাসিক আয় প্রকল্পে (POMIS) বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ধরুন আপনি যদি এককালীন কোনো বড় অঙ্কের টাকা নিরাপদে খাটিয়ে প্রতি মাসে সুদের সুবিধা নিতে চান, তবে এই স্কিমটি আপনার জন্য আদর্শ।

পাশাপাশি এই প্রকল্পের মেয়াদ মাত্র ৫ বছর। এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্ট খুললে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর যদি কোন দম্পতি যদি যৌথ অ্যাকাউন্ট খোলেন তাহলে বিনিয়োগের সর্বোচ্চ সীমা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১৫ লক্ষ টাকায়।

অর্থাৎ কোনো স্বামী-স্ত্রী যদি এই প্রকল্পে একসঙ্গে ১৫ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করেন, তবে ৭.৪ শতাংশ সুদের হারে তাঁরা প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা করে নিশ্চিত আয় করতে পারবেন। এমনকি বার্ষিক হিসেবে এই জমার ওপর সুদের পরিমাণ দাঁড়াবে ১,১১,০০০ টাকা। অর্থাৎ, মাত্র ৫ বছরের মেয়াদে কোনো রকম ঝুঁকি ছাড়াই মোট ৫.৫৫ লক্ষ টাকা শুধুমাত্র সুদ বাবদ ঘরে তুলতে পারবেন সংশ্লিষ্ট দম্পতি (Post office)।

[বিঃদ্রঃ এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি। যেকোনো আর্থিক বিনিয়োগের আগে স্কিমের নথিপত্র ভালো করে পড়ে নিন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।]