৩ বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বড় অ্যাকশন, সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ১০

Published on:

Published on:

CBI Arrests 10 in Sandeshkhali Murder Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali)। ২০১৯ সালের লোকসভা ভোটের পর ঘটে যাওয়া তিন বিজেপি কর্মী খুনের মামলায় এবার বড় পদক্ষেপ নিল সিবিআই। দীর্ঘ তদন্তের পর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত ১০ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার রাতে সন্দেশখালির একাধিক এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। বহুদিন ধরে চাপা পড়ে থাকা এই মামলায় হঠাৎ এমন পদক্ষেপে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

সন্দেশখালি (Sandeshkhali) খুন মামলা ও সিবিআই অভিযান

আদালত এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ৮ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন পর সন্দেশখালির (Sandeshkhali) নেজাট এলাকায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। সেই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বিজেপি কর্মীর।

এই ঘটনার পর থেকেই মামলাটি নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে মঙ্গলবার রাতে বড় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্দেশখালির (Sandeshkhali) বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন এবং রাজনৈতিক হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা মনে করছেন, এই গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। CBI সূত্রে খবর, ধৃতদের আলিপুর বিশেষ আদালতে পেশ করা হবে। তদন্তকারীরা তাদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে পারেন বলেও জানা যাচ্ছে।

CBI Search Operation in Bank Fraud Case in Kolkata

আরও পড়ুনঃ বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ? তৃণমূল-সিপিএম জোট নিয়ে বড় মন্তব্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির

এই গ্রেপ্তারির খবর সামনে আসতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালির (Sandeshkhali) রাজনৈতিক পরিস্থিতি। স্থানীয় স্তর থেকে শুরু করে রাজ্য রাজনীতিতেও এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।