বাংলা হান্ট ডেস্ক নতুন মাস পড়তে না পড়তে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG Cylinder)। সূত্রের খবর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৩.৫০ টাকা পর্যন্ত বেড়েছে। যার ফলে বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে ৩২৫৫.৫০ টাকা। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের পকেটে।
গ্যাসের দাম বাড়তেই বাড়ছে চিন্তা নতুন রেট জেনে নিন (LPG Cylinder)
কলকাতার পাশাপাশি বেড়েছে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম (LPG Cylinder)। যেখানে ১ জুন থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪২ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রতি সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে দিল্লিতে ৩১১৩৫০ টাকা।

আরও পড়ুন: ভারতে রেল ইতিহাসে বড় মাইলফলক, চালু হল প্রথম হাইড্রোজেন ট্রেন পরিষেবা
এছাড়াও পাঁচ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে দাম বেড়েছে এগারো টাকা। যার ফলে এখন এর বর্তমান দাম হয়ে দাঁড়িয়েছে ৮২১.৫০ পয়সা। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এনএআই।
এছাড়াও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির পরই গৃহস্থালির এলপিজি নিয়ে চিন্তা বাড়ছে। যদিও সূত্রের খবর, ঘরের রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সূত্রের দাবি, দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করতে চায় সরকার। সেই লক্ষ্যে পেট্রোলিয়াম পণ্য ও রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার মধ্যেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে।
এই বিষয়ে শুক্রবার এক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, সরকার কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলার কাজ করছে। পাশাপাশি তেল সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের এলপিজি মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে (LPG Cylinder)।













