‘তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে জানা ছিল’! ঋতব্রত বহিষ্কার হতেই আক্রমণ শতরূপের

Published on:

Published on:

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা শতরূপ ঘোষের
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। এরপরেই এই নিয়ে সরব হলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। তৃণমূলের সঙ্গেও ঋতব্রত ‘বেইমানি’ করবেন, তা জানা ছিল বলে দাবি করেন তিনি।

ঋতব্রতকে তুমুল কটাক্ষ শতরূপের (Shatarup Ghosh)

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে জানান, তৃণমূলের দুই বিধায়কই প্রথম সই জাল কাণ্ডের অভিযোগ সামনে আনেন। তিনি নাম নিতেই ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। এরপর ঋতব্রতকে নিশানা করেন শতরূপ। তাঁকে ‘বেইমান’ বলার পাশাপাশি ‘যমের অরুচি’ বলেও কটাক্ষ করেন বাম নেতা।

ঋতব্রতকে নিশানা করে শতরূপ বলেন, “বঙ্গ রাজনীতির প্রথম নায়ক, একই জীবনে যিনি দু’টি দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করেছেন। কতটা যমের অরুচি হলে এমনটা হয়। সিপিএম তাড়িয়েছিল, এবার তৃণমূলও তাড়িয়ে দিল”।

আরও পড়ুনঃ একের পর এক ধাক্কা! মঙ্গলে ধর্নার আগে নয়া সমস্যায় তৃণমূল সুপ্রিমো মমতা

একইসঙ্গে শতরূপের দাবি, ঋতব্রত তৃণমূলের সঙ্গে ‘বেইমানি’ করবেন এটা জানা ছিল। বাম নেতার কথায়, “ঋতব্রতকে সারা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল সিপিএম। অল্প বয়সে সাংসদ করে সংসদে পাঠিয়েছিল। সেই দলের সঙ্গেই যদি বেইমানি-গদ্দারি করতে পারে, তাহলে তৃণমূলের সঙ্গেও করবে এটা জানা ছিল”। ঋতব্রতকে দলে নেওয়ায় তৃণমূলকে এই দিন দেখতে হত বলেও দাবি করেন শতরূপ (Shatarup Ghosh)।

Shatarup Ghosh Promises Slams TMC in Purba Bardhaman

অন্যদিকে আবার সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিধানসভায় দু’টি ভাগে তৃণমূল বিধায়কদের দেখা যেতে পারে। বহিষ্কৃত ঋতব্রতর নেতৃত্বে প্রায় ২০ জন বিধায়ক চলবেন বলে খবর। এই খবর সামনে আসতেই ফের জোরালো হতে শুরু করেছে তৃণমূলে ভাঙনের জল্পনা।