BJP-র সংগঠন মজবুত করতে বড় পদক্ষেপ! মেগা বৈঠকে একগুচ্ছ নির্দেশ নীতিন নবীনের

Published on:

Published on:

বিজেপির সংগঠন মজবুত করতে বড় নির্দেশ নীতিন নবীনের
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের নির্বাচনে গেরুয়া ঝড়ের সাক্ষী থেকেছে বাংলা। পদ্মের দাপটে কার্যত উড়ে গিয়েছে জোড়াফুল। এই আবহে রাজ্যে রাজ্যে দলের সংগঠন আরও মজবুত করতে একগুচ্ছ বার্তা দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। সোমবার মোদী সরকারের ১২ বছর পূর্তি উৎসবের কর্মসূচির রূপরেখা স্থির করতে একটি বৈঠক আয়োজিত হয়। সেখানেই এই বার্তা দেন তিনি।

বিজেপির (BJP) সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে একগুচ্ছ বার্তা

গতকাল আয়োজিত এই মেগা বৈঠকে সকল রাজ্যের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও এই বৈঠকে যোগ দিয়েছিলেন। জানা গিয়েছে, সেখানে বাংলায় পদ্ম শিবিরের সংগঠন আরও শক্তিশালী করতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এর পাশাপাশি সব রাজ্যের সংগঠন মজবুত করার দিকেই নজর দিয়েছেন তিনি।

এই মেগা বৈঠকে নীতিন নবীন বলেন, সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। বরং সরকারের কাজ নিয়ে তৃণমূল স্তরে প্রচার চালাতে হবে। এর জন্য মানুষের দরজার দরজায় ঘুরতে হবে। এর পাশাপাশি ভোটারদের সঙ্গে কার্যকর্তাদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার কথাও বলেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘কোন বিধায়ক, কীসের তালিকা?’ তৃণমূলে ভাঙন-জল্পনার মাঝে বোমা ফাটালেন ঋতব্রত

গতকালের বৈঠকে বিজেপি সকল রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও বিশেষ বার্তা দেন নীতিন নবীন (Nitin Nabin)। তিনি বলেন, দলীয় কর্মীদের সকল অভাব-অভিযোগ শুনতে হবে, দলীয় কর্মীদের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে। সব স্তরে দলীয় সংগঠনের মনোবল যাতে শক্তিশালী হয়, সেটা সুনিশ্চিত করার বার্তাও দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

BJP leader Nitin Nabin

গতকালের বৈঠকে রাজ্যে রাজ্যে বিজেপির সংগঠন আরও মজবুত করতে একাধিক বার্তা দেওয়ার পাশাপাশি মোদী সরকারের ১২ বছর পূর্তি উৎসবের কর্মসূচির রূপরেখা নিয়েও আলোচনা হয়। ৮ জুন থেকে ১৪ জুনের মধ্যে প্রচার সপ্তাহ পালন, বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান সহ একগুচ্ছ কর্মসূচি পালিত হবে বলে জানান নীতিন নবীন।