অন্যায়ভাবে এই ৩ তারকার কেরিয়ার খতম করলো BCCI! আর ভারতীয় দলে সুযোগ দেবেন না গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের পাশাপাশি জাপানে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। বদলেছে অধিনায়ক, বাদ পড়েছে অনেক বড় নাম। ফলস্বরূপ আবারও নতুন করে ভারতীয় নির্বাচকদের দল নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে বিতর্ক।

নির্বাচক প্রধান অজিত আগারকার এবং ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সোজাসুজি জানিয়েছিলেন যে যারা পারফরম্যান্স করে দেখাবেন তারাই ভারতীয় দলের সুযোগ পাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে পারফরম্যান্স করা সত্ত্বেও বেশ কিছু বড় নাম বাদ পড়েছে ভারতীয় দল থেকে। এই প্রতিবেদনে আমরা একে একে দেখে নেব সেই ক্রিকেটারদের পরিচয়।

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে একইদিনে ধোনি ও সৌরভকে টপকে গেলেন শুভমান গিল! গড়লেন দুর্দান্ত রেকর্ড

মহম্মদ শামি: ভারতের হয়ে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর চোট সারিয়ে মাঠে ফিরে ঘরোয়া ক্রিকেটে বাংলার জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন ধারাবাহিকভাবে। সদ্য সমাপ্ত আইপিএলে ১৩ টি ম্যাচ খেলে ১৩ টি উইকেট নিয়েছেন শামি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে আবারো তাকে বঞ্চনার শিকার হতে হয়েছে। অনেকেই মনে করছেন বছর ৩৫ এর এই তারকা ফার্স্ট বোলার আর কোনদিনও ভারতীয় দলে সুযোগ পাবেন না।

This player did not get a chance in the India National Cricket Team.

ক্রুনাল পান্ডিয়া: বিরাট কোহলির আরসিবির আইপিএল জয়ের মূল কারণ। গতবার ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। এবার গোটা টুর্নামেন্টের ১৬ টি ম্যাচ খেলে ১০টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৭ গড়ে করেছেন ২২৬ রান। কিন্তু আরসিবিকে টানা দুইবার আইপিএল জিতিয়েও তার ভাগ্যে শিঁকে ছেড়েনি। ভারতের টি-টোয়েন্টি দলে আবারো জায়গা হয়নি তার।

ভুবনেশ্বর কুমার: গত ৪ বছর ধরে জাতীয় দলের বাইরে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে দেশকে যে এখনও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তা প্রমাণ করে দিয়েছেন ভুবি। নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি তার কৃপণ বোলিংয়ে ভর করেই আইপিএল খেতাব জিতেছে আরসিবি। ১৬ ম্যাচে ৮-এর কম ইকোনমি রেটে ২৮ উইকেট নিয়েছেন তিনি। আবারও ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন তিনি। কিন্তু তার সাথেও অন্যায় করলো ভারতীয় ক্রিকেট বোর্ড।