এক বাসে চেপে মায়াপুর থেকে তারাপীঠ! SBSTC-এর নতুন বাসের টাইমটেবিল ও ভাড়া জানুন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর দেখতে দেখতে চলে এসেছে কালীপুজো। এই সময়টা হাজার হাজার মানুষ তারাপীঠে ছুটে যান। এবার মায়াপুর থেকে তারাপীঠ (Mayapur-Tarapith Bus) অবধি সরাসরি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তথা এসবিএসটিসি (SBSTC)। এই বাস কোন রুট দিয়ে যাবে, টাইমটেবিল কী, ভাড়া কত জেনে নিন।

মায়াপুর থেকে তারাপীঠ সরাসরি বাসের খুঁটিনাটি | (Mayapur-Tarapith Bus)

রাজ্যের দুই জনপ্রিয় ধর্মীয় পর্যটনকেন্দ্র হল মায়াপুর ও তারাপীঠ। এবার এই দুই জায়গাকেই জুড়ে দিল এসবিএসটিসি। এতদিন মায়াপুর থেকে তারাপীঠ যেতে হলে সাধারণত ট্রেনে করেই যেতে হত। তবে এবার সরকারি বাসে অত্যন্ত কম খরচে এক পর্যটনকেন্দ্র থেকে আরেক পর্যটনকেন্দ্রে যাওয়া যাবে।

Mayapur-Tarapith bus

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই বাস পরিষেবার ফলে মায়াপুর থেকে তারাপীঠ ও রামপুরহাট অতি সহজে যাওয়া যাবে। ফলে পর্যটক থেকে শুরু করে সাধারণ যাত্রী সকলেরই অত্যন্ত সুবিধা হবে।

আরও পড়ুনঃ রেশন কার্ডের e-KYC করার সহজ উপায়! কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কী করবেন জানুন

মায়াপুর থেকে তারাপীঠগামী এই বাস রামপুরহাট যাওয়ার সময় মায়াপুর থেকে সকাল ৭টায় ও বহরমপুর থেকে সকাল ৯টা ২৫ মিনিটে ছাড়ে। অন্যদিকে মায়াপুর যাওয়ার সময় রামপুরহাট থেকে দুপুর ১টা ৩০ মিনিট ও তারাপীঠ থেকে দুপুর ২টো ৪০ মিনিট এই বাসটি ছাড়ে।

রিপোর্ট বলছে, মায়াপুর থেকে তারাপীঠ অবধি এই বাসটির যাত্রা মায়াপুর ইসকন মন্দির থেকে শুরু হয়। এরপর ধুবুলিয়া, বেথুয়াডহরি, পলাশি, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, কান্দি, খড়গ্রাম ও বুধিগ্রাম হয়ে তারাপীঠ ও রামপুরহাট অবধি পৌঁছয়। বাসের ভাড়া কত সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কেউ যেতে চাইলে নিকটবর্তী এসবিএসটিসি বাসস্ট্যান্ডে গিয়ে এই বিষয়ে খোঁজ নিতে পারেন।

মায়াপুর ও তারাপীঠে প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। এবার এই দুই পর্যটনকেন্দ্রগুলির মধ্যে সরাসরি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এর ফলে পুণ্যার্থীদেরও অনেকটা সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।