বাংলা হান্ট ডেস্ক : আগামী কয়েক সপ্তাহে কি বদলে যেতে পারে পাঁচ রাশির (Zodiac Signs) জাতক-জাতিকাদের ভাগ্যে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে কারও কর্মজীবনে আসতে পারে নতুন মোড়, কারও সামনে খুলতে পারে আর্থিক উন্নতির পথ। আবার কারও দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনাও বাস্তবের মুখ দেখতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন পাঁচ রাশির(Zodiac Signs) জাতক জাতিকাদের ভাগ্য খুলবে?
মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে কাজের ক্ষেত্রে নতুন দিশা দেখা দিতে পারে। এতদিন যে দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছিলেন না, এবার তা প্রমাণ করার ক্ষেত্র তৈরি হতে পারে। নতুন চাকরির প্রস্তাব কিংবা ব্যবসার পরিধি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। তবে শুধু উপার্জনের দিকে নজর দিলেই চলবে না, অর্থ কোথায় বিনিয়োগ করবেন এবং ভবিষ্যতের জন্য কীভাবে সঞ্চয় করবেন, সেই পরিকল্পনাও জরুরি। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও জমে থাকা অভিমান দূর হওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে বন্ধুদের সঙ্গে পুরনো মতবিরোধ মিটতে পারে। বাড়ির অশান্তি বা দীর্ঘদিনের কোনও জটিলতা থেকেও মিলতে পারে মুক্তি।
কন্যা রাশির ক্ষেত্রে বছরের শেষ দু’মাস আর্থিক ভিত মজবুত করার সময় হয়ে উঠতে পারে। এতদিন আয়ের যে সীমাবদ্ধতা ছিল, তা কাটিয়ে অতিরিক্ত উপার্জনের কোনও রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির মতো সুযোগও সামনে আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন, তাঁদের পরিকল্পনা এগিয়ে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
বৃশ্চিক রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে নতুন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কাজের জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর সুযোগ আসতে পারে। একই সঙ্গে পরিচিতির পরিধি বাড়বে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে লাভজনক হয়ে উঠতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের সামনে নতুন বাজারে পা রাখা কিংবা ব্যবসা আরও বড় করার সুযোগ তৈরি হতে পারে। ফলে নভেম্বর ও ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জীবনে অগ্রগতির নতুন অধ্যায় শুরু হতে পারে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর মন জয় করল চিংড়ির পিঠে! মতুয়া ঠাকুরবাড়ির এই বিশেষ রান্নার রেসিপি জানুন
মীন রাশির জন্য এই সময় নিজের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামনে ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি আর্থিক অবস্থাও আগের তুলনায় স্থিতিশীল হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে জমি বা বাড়ি কেনাবেচা কিংবা দীর্ঘদিনের আর্থিক দায়বদ্ধতা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখা এবং অভিজ্ঞ কারও মতামত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বছরের শেষ দু’মাস তাই এই রাশিগুলির কাছে নতুন সম্ভাবনা, সম্পর্কের উন্নতি এবং আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের সময় হয়ে উঠতে পারে বলে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে দাবি করা হচ্ছে।












