শিয়ালদা ডিভিশনে নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত, স্বস্তিতে হাজার হাজার নিত্যযাত্রীরা

Published on:

Published on:

Indian Railways services at Sealdah disrupted due to mega block
Follow

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদহ ডিভিশনে বাড়তে থাকা যাত্রীদের তুলনায় ট্রেন যেন সর্বদাই কম মনে হয়। বিশেষ করে অফিস টাইমে। তাই যাত্রী সুবিধার জন্য এবার অতিরিক্ত লোকাল চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কতগুলি ট্রেন চলবে? কোন রুট থেকে? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে (Indian Railways)।

নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তি, শিয়ালদায় নতুন ট্রেন চালু (Indian Railways)

সূত্রের খবর, সোনারপুর-ডায়মন্ডহারবার স্পেশাল ট্রেন চলবে সোম থেকে শনিবার। সকাল ৬:০৫ মিনিটে ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছবে ৭:১০ মিনিটে।আপ ডায়মন্ডহারবার শিয়ালদহ স্পেশাল ট্রেন চলবে সোম থেকে শনিবার। ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে। সেটি শিয়ালদায় পৌঁছবে ৮টা ৫৮ মিনিটে (Indian Railways)।

Indian Railways new train service launched at Sealdah

আরও পড়ুন: বাড়িতে একাধিক গ্যাস কানেকশন? আগে জেনে নিন কী বলছে LPG-র নিয়ম

ডাউন হাসনাবাদ বারাসত স্পেশাল ছা়ড়বে প্রতিদিন ৩টে ২০ মিনিটে। বারাসত আসবে ৪টে ৩৯ মিনিটে। আপ শিয়ালদা বারাসত লোকাল ট্রেনটি প্রতিদিন হাসনাবাদ পর্যন্ত যাবে।

শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। হাসনাবাদে পৌঁছবে ১১টা ৬ মিনিটে। শিয়ালদা থেকে সোনারপুর যাবে আরও একটি নতুন ট্রেন।

শিয়ালদা ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে। সোনারপুর পৌঁছবে ১০টা ১০ মিনিটে। দীর্ঘদিন এই শাখাগুলিতে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। যাত্রীদের অভিযোগ ছিল, অনেক ট্রেনে মহিলা কামরায় যাত্রী থাকেন না সেভাবে। তবে ট্রেনের ঘোষণা করলেও রেল জানিয়েছে, মহিলা বগির সংখ্যা কমানো হবে না (Indian Railways)।