বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা চালু হচ্ছে বাংলাতেও। জনকল্যাণ শিবিরগুলিতে হয়েছে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) ফর্ম ফিল আপ। তবে প্রশ্ন উঠছে, পরিবারের প্রত্যেক সদস্যকেই কি আয়ুষ্মান ভারতের জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে? পরিবারের কোনও সদস্য যদি সত্তরোর্ধ হন তবে তাঁর ক্ষেত্রে নাম নথিভুক্ত করণের কী প্রক্রিয়া?
আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত
সরকারের নির্দেশিকা অনুযায়ী, সত্তরোর্ধ প্রবীণ নাগরিকরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসতে পারেন। তাঁদের জন্য বিশেষ স্বাস্থ্য সুরক্ষার সুবিধা রয়েছে। তবে সত্তরোর্ধ নাগরিকদের জন্য রাখা হয়েছে আলাদা আবেদনপত্রের ব্যবস্থা। পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী পৃথক আবেদন করতে হতে পারে।

আলাদা আলাদা আবেদন: কোনও একটি পরিবারে কোনও একজন সদস্যের বয়স ৭০ বা তার বেশি হয় এবং অন্যান্য সদস্যদের বয়স আলাদা আলাদা হয়, তবে সকলকেই আলাদা করে আবেদন করতে হবে। গত তিন দিন এবং আজ মিলিয়ে হয়েছে জনকল্যাণ শিবির। সেখানেও হয়েছে নাম নথিভুক্তকরণ।
আরও পড়ুন : প্রেশার কুকারে সিটি দিলেই বেরিয়ে আসে ডালের ফেনা? ঝামেলা এড়াতে জেনে রাখুন এই টিপস
কীভাবে নাম নথিভুক্তকরণ: নতুন নাম নথিভুক্ত করতে জনকল্যাণ শিবিরে (Ayushman Bharat Yojana) গেলে প্রথমে আধার নম্বর যাচাই করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম অগ্রাধিকারভুক্ত তালিকায় আছে কিনা তা চেক করা হবে। আগে যদি নাম থাকে তবে নতুন করে আবেদন করতে হবে না। আর যদি নাম না থাকে তবে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন : ৩০ জুনের মধ্যে ‘এই’ কাজ না সারলে কেটে যাবে গ্যাস সংযোগ? এল বড় আপডেট
আজই শেষ হয়েছে জনকল্যাণ শিবির। তবে জেলা প্রশাসনের কর্তাদের মতে, আগামী দিনে বিডিও অফিস, পুরসভায় আবেদন করার ব্যবস্থা থাকতে পারে। উল্লেখ্য, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রয়োজন SPHH, PHH, AAY রেশন কার্ড।













