বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG) নিয়ে এল বড় আপডেট। প্রকৃত এলপিজি গ্রাহকদের চিহ্নিত করতে আধার ভিত্তিক যাচাইকরণ শুরু হয়েছে। আধার ভেরিফিকেশন করাতে হতে পারে এলপিজি গ্রাহকদের। ইতিমধ্যেই ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে, ৩০ জুনের মধ্যে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে। নয়তো এলপিজি ভর্তুকির টাকা জমা হওয়া বন্ধ হয়ে যেতে পারে।
এই সময়ের মধ্যে করুন গ্যাস সিলিন্ডারের (LPG) ই কেওয়াইসি
উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যেসব পরিবার এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান, তাদের জন্য এলপিজি ই কেওয়াইসি এবং আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, ই কেওয়াইসি সবার জন্য বাধ্যতামূলক নয়। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী নন, কিন্তু এখনও ই কেওয়াইসি করেননি, তাদের তা অবিলম্বে সম্পূর্ণ করতে হবে।

না করলে কী হবে: নতুন নিয়মে ই কেওয়াইসি এবং আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ সম্পূর্ণ না হলে সিলিন্ডার আগের মতোই বুক করতে পারবেন। কিন্তু সিলিন্ডার পিছু ভর্তুকির টাকা ফেরত নাও পেতে পারেন। সেক্ষেত্রে সিলিন্ডারের (LPG) সম্পূর্ণ মূল্য নিজেকেই দিতে হতে পারে।
আরও পড়ুন : যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘অবনতি’, বিশ্বের সেরাদের তালিকায় বাংলার ‘এই’ প্রতিষ্ঠান
প্রতি বছর করতে হবে ই কেওয়াইসি: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের প্রতি বছরই ই কেওয়াইসি করতে হবে। উল্লেখ্য, ৩০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে কি গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হবে? এমন কোনও ঘোষণা কিন্তু করা হয়নি। তবে ভর্তুকির টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন : প্রেশার কুকারে সিটি দিলেই বেরিয়ে আসে ডালের ফেনা? ঝামেলা এড়াতে জেনে রাখুন এই টিপস
গ্যাস সিলিন্ডার বুকিং বা ডেলিভারিতে কোনও প্রভাব পড়বে না। আগের মতোই গ্যাস বুকিং করতে পারবেন। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে।













