বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই বহু আবেদন যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর প্রক্রিয়াও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন উঠছে, আবেদন করার সময় দেওয়া তথ্য ঠিক ছিল কি না বা ফর্ম সঠিকভাবে জমা হয়েছে কি না। সেই উদ্বেগ দূর করতেই অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র দেখার সহজ উপায় জানানো হয়েছে।
অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) কীভাবে দেখবেন আপনার জমা দেওয়া ফর্ম?
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনপত্র সঠিকভাবে জমা হয়েছে কি না, তা ঘরে বসেই অনলাইনে যাচাই করা সম্ভব। কীভাবে দেখবেন জেনে নিন।
- অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন ফর্ম যাচাই করার জন্য জন্য প্রথমে সোশ্যাল রেজিস্ট্রির নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিজের জেলা নির্বাচন করার পর আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল, সেটি দিতে হবে।
- এরপর স্ক্রিনে দেখানো সিকিউরিটি ক্যাপচা পূরণ করে ‘Request OTP’ অপশনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ওই মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি পৌঁছে যাবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখে ‘Verify and Continue’ অপশনে ক্লিক করতে হবে।
- ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আবেদন করার সময় পাওয়া অ্যাপ্লিকেশন আইডি স্ক্রিনে দেখা যাবে। যদি আবেদন সফলভাবে জমা হয়ে থাকে, তাহলে সেখানে ‘Application Submitted’ লেখা প্রদর্শিত হবে।
- এর সঙ্গে গৃহকর্তার নম্বর, আবেদন জমা দেওয়ার তারিখ ও সময়ও দেখা যাবে। একই পেজে ‘Download Form’ নামে একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করলেই আবেদনকারীর জমা দেওয়া ফর্ম পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ ফের ভবানী ভবনের ডাক! জোড়া মামলায় CID-র মুখোমুখি অভিষেক, ফের চাপে তৃণমূল সাংসদ
ডাউনলোড করা নথিতে পরিবারের সদস্যদের তথ্য-সহ আবেদন করার সময় দেওয়া সমস্ত তথ্য দেখা যাবে। ফলে কোনও তথ্য ভুল দেওয়া হয়েছিল কি না বা আবেদনপত্র (Annapurna Yojana) ঠিকভাবে জমা হয়েছে কি না, তা সহজেই মিলিয়ে নেওয়া সম্ভব হবে।

















