মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা, রবিবার ভোর থেকেই পরিষেবা ও বাড়তি ট্রেনের সুবিধা

Published on:

Published on:

Kolkata Metro services will be available from 4 AM on sunday
Follow

বাংলা হান্ট ডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য রয়েছে সুখবর। রবিবার ভোর চারটের থেকে পাওয়া যাবে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। তবে শুধুমাত্র ২১ জনের জন্যই এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। কারণ ২১ জুন রাজ্য জুড়ে পালন হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই উৎসব উপলক্ষে সামিল হবেন রাজ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। যোগ দিবস উপলক্ষে রয়েছে রেড রোডে কর্মসূচি। পাশাপাশি এই কর্মসূচিতে শামিল হবেন সাধারণ মানুষজন। রবিবার রয়েছে নিট পরীক্ষা। এই কারণেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার ভোরের থেকে মেট্রো চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ভোর ৪টে থেকেই মিলবে মেট্রো, চলবে বাড়তি ট্রেনও (Kolkata Metro)

একইসঙ্গে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে অতিরিক্ত ট্রেন চালানোর হবে। জেনে নিন রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সময় সূচি গুলি (Kolkata Metro)। রবিবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা সাধারণত ১৫২ টি চলে। তবে ২১শে জুন আপ ও অনলাইন মিলিয়ে মোট ২০৪ টি ট্রেন চলাচল করবে। পাশাপাশি ভোর চারটের থেকে সকাল আটটা পর্যন্ত আপ ও ডাউন লাইনে ১৫ মিনিটের মধ্যে মেট্রো চলাচল করতে থাকবে।

Kolkata Metro services will be available from 4 AM on sunday

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করার আগে দেখে নিন কোন কোন নথি বাধ্যতামূলক

এছাড়াও ব্লু লাইন এ রবিবার দিন সকাল নটার পরিবর্তে ভোর চারটের থেকে পরিষেবা পাওয়া শুরু হবে। নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম ট্রেনটি চালু হবে ভোট চারটের সময়। এছাড়া শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই রবিবার প্রথম ট্রেনটি পাওয়া যাবে ভোট চারটের সময়।

সাধারণত রবিবার দিন গ্রীনলাইনে মেট্রো ১০৮ টি চলাচল করে। তবে রবিবার দিন এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৭৩ টি চলাচল করবে। জানা যায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রোটি পাওয়া যাবে রবিবার ভোট চারটের সময়। পাশাপাশি ভোর চারটা থেকে সকাল নটা পর্যন্ত এই লাইনে কুড়ি মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

ইয়েলো লাইনে রবিবার দিন ৭৮ মেট্রো পরিষেবার পরিবর্তে আপু ডাউনলোড মিলিয়ে মোট ১১২ টি ট্রেন চলাচল করবে। এই দিন ভোর ৪:১৮ থেকে সকাল ৯ টা পর্যন্ত আপ ডাউন লাইনে ২০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। তবে, এইদিন অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আন্তজার্তিক যোগ দিবসের অনুষ্ঠান ও নিট ইউজি পরীক্ষা কে কেন্দ্র করে ও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।