Durga Puja 2026 Live Updates

বিজয়ার মুখে সোনার দামে বড় পতন, একনজরে দেখে নিন আজকের দর

Published on:

Published on:

Gold Price fall on Dashami
Follow

বাংলা হান্ট ডেস্ক: সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ, ফের একবার কমল সোনার দাম। এরফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন বাজারে গোল্ড প্রাইস কত রয়েছে আজ(Gold Price)।

দশমীর দিনে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র সোনা গমনা হিসাবে পরিচিত তা নয়। অনেকেই সোনাকে সঞ্চয়ের মাধ্যম হিসেবেও মনে করেন। পাশাপাশি সোনা বাঙালি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই কেনার ইচ্ছে থাকুক বা না থাকুক সোনার দাম বৃদ্ধি পেলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর বর্তমান সময়ে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে (Gold Price)।

২১ অক্টোবর, বুধবার কোন শহরে সোনার দাম কত- কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৩ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৬ হাজার ৮০ টাকা।

Gold Price fall on Dashami

আরও পড়ুন: উৎসবের মরশুমে গ্যাসের দামে বদল? দশমীতে কলকাতায় কত দাম সিলিন্ডারের?

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৪ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৬ হাজার ২৩০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৩ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৬ হাজার ৮০ টাকা।

আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৬ হাজার ১৩০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৩ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৬ হাজার ৮০ টাকা (Gold Price)।